shono
Advertisement

এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?

পয়লা জুন থেকে লাগু হয়েছে একগুচ্ছ নয়া চার্জ৷ জেনে রাখুন এখনই, SHARE করে জানান বাকিদেরও৷ The post এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM Jun 05, 2017Updated: 07:26 AM Jun 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ভিস চার্জ ও মাশুলে বেশ কিছু পরিবর্তন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ পয়লা জুন থেকে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই-এর মোবাইল ওয়ালেট ‘স্টেট ব্যাঙ্ক বাডি’ গ্রাহকরা এটিএমের মাধ্যমে টাকা তুলতে চাইলে প্রতিবার ২৫ টাকা করে খরচ করতে হবে।

Advertisement

এছাড়াও পয়লা জুন থেকে গ্রাহকদের চেকবই টাকা দিয়ে কিনতে হবে৷ চিপ-সহ নতুন ডেবিট কার্ড নিতেও গ্রাহককে টাকা দিতে হবে৷ গ্রাহকরা শুধুমাত্র রুপে ক্লাসিক ডেবিট কার্ড বিনামূল্যে পাবেন৷ ছেঁড়া-ফাটা টাকা পাল্টাতেও লাগবে চার্জ৷

[প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের]

নতুন নিয়মে প্রতিটি চেকের জন্য দিতে হবে তিন টাকা করে৷ সঙ্গে যুক্ত হবে পরিষেবা কর৷ ১ জুন থেকে যাঁরা এসবিআইয়ের গ্রাহক হবেন তাঁদের এই বাড়তি চার্জ দিতে হবে৷ ১০, ২৫, ৫০ পাতার চেকবই মিলবে৷ ১০ পাতার চেকবইয়ের জন্য দিতে হবে ৩০ টাকা, সঙ্গে পরিষেবা কর৷ এতদিন পর্যন্ত গ্রাহকদের বছরে ৫০ পাতার একটি চেকবই বিনামূল্যে দেওয়া হত৷ ৫০ পাতার বেশি চেক লাগলে অবশ্য তা কিনতে হত৷

ব্যাঙ্ক বা এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও এবার বাড়তি কড়ি গুনতে হবে গ্রাহকদের৷ উভয় ক্ষেত্রেই মাসে চারবার বিনা খরচে টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ চারবারের পর ব্যাঙ্ক গিয়ে টাকা তুলতে হলে প্রতিবার ৫০ টাকা করে দিতে হবে৷ চারবারের পর এসবিআইয়ের এটিএম থেকে টাকা তুললে প্রতিবার ১০ (সঙ্গে সার্ভিস চার্জ) টাকা করে দিতে হবে৷ অন্য ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রে এই চার্জ হবে ২০ টাকা৷

[আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট]

The post এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার