shono
Advertisement

রহমানের সুরে নেচে বাজিমাত কলেজ ছাত্রীদের, ভাইরাল ভিডিও

এ ভিডিও নিশ্চয়ই আপনাকে হারানো কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে যাবে, দেখে নিন৷ The post রহমানের সুরে নেচে বাজিমাত কলেজ ছাত্রীদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Jun 04, 2017Updated: 03:40 PM Jun 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজজীবন মানেই বাঁধনছাড়া উচ্ছ্বাস৷ হাজারও কাজে সকলকে তাক লাগানোর নেশা যেন চেপে বসে৷ নিজেদের সৃষ্টিশীলতা আর তারুণ্যে পৃথিবীকে মুগ্ধ করার জেদও যেন পেয়ে বসে৷ ঠিক সেরকমই কাজে বাজিমাত করলেন ওড়িশা কলেজ ছাত্রীরা৷ এ আর রহমানের সুরে তাঁদের নাচ এই মুহূর্তে নেটদুনিয়ার সবথেকে চর্চিত বিষয়৷

Advertisement

এবার শত্রু নিধনে সম্মুখ সমরে সেনার মহিলা জওয়ানরাও  ]

শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তাঁরা যেন খেয়ালই করেন না যে সামনে কেউ আছেন৷ অথচ দর্শক যে আছেন এ তো তাঁদের জানা কথা৷ সচেতনভাবেই এই নির্লিপ্তি রপ্ত করেন তাঁরা৷ এই কলেজ ছাত্রীদের নাচেও ধরা পড়েছে সেই মগ্নতা৷ তন্ময় হয়ে নাচছেন সকলে৷ খোলা চত্বরেই একে একে নাচে শামিল হয়েছেন তাঁরা৷ প্রথমে একজন শুরুটা করেন৷ তাঁর তালে যোগ দেন আর একজন৷ একটু একটু করে বড় হয় শৃঙ্খল৷ তারপর পুরো একটা মণ্ডলী যেন নেচে ওঠে রহমানের রিদমে৷ ‘মুকাবিলা’ থেকে ‘ও জানে জানা’-র সুর যখন বাতাসে ভাসছে, তখন হাততালি দিয়ে ওঠা ছাড়া বাকিদের মুগ্ধতা জানানোর যেন আর কোনও ভাষা নেই৷

সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা ]

এমনিতেই নৃত্যশিল্পে, নিজস্ব ঘরানায় ওড়িশা  গোটা দেশের মধ্যে এক বিশেষ জায়গা নিয়ে আছে৷ এই কলেজ ছাত্রীরা যেন দেখিয়ে দিলেন ঐতিহ্যের নাচ কীভাবে মিশে আছে প্রজন্মের মধ্যেও৷ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ৷ নেটিজেনরা দেখছেন এ ভিডিও আর তারিফ করছেন৷ অসংখ্য ভিডিও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এমন শিল্পিত ভিডিও খুব কমই মেলে৷ আর তাই এ ভিডিও দেখে তারিফ করতে কসুর করছেন না কেউই৷

The post রহমানের সুরে নেচে বাজিমাত কলেজ ছাত্রীদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার