shono
Advertisement
Puri Rath Yatra

স্থল-জল-আকাশপথে বহুস্তরীয় নিরাপত্তা, মোতায়েন ১২০০ পুলিশকর্মী! রথযাত্রার পুরীতে তুঙ্গে প্রস্তুতি

নির্বিঘ্নে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে একসঙ্গে কাজ করবে সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ, উপকূলরক্ষা বাহিনী। মঙ্গলবার সবকটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ওড়িশা পুলিশের ডিজিপি।
Published By: Kishore GhoshPosted: 05:20 PM Jul 08, 2026Updated: 07:17 PM Jul 08, 2026

পঞ্জিকা মতে আগামী ১৬ জুন রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসে পুরীতে মহাসমারোহে পালিত হবে জগন্নাথদেবের মহোৎসব। যার সাক্ষী হবেন ভারত তথা গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত। এই অবস্থায় ওড়িশার সৈকত শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলছে পুলিশ, আধাসেনা, নৌবাহিনী-সহ সবকটি নিরাপত্তা বাহিনী। মোতায়েন করা হচ্ছে ১২০০ পুলিশকর্মী। স্থল, জল ও আকাশপথ নজরদারি-সহ বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

নিরাপত্তা ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়গুলিতে। ড্রোনের মাধ্যমে আকাশপথেও চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হবে। পাশাপাশি বিপজ্জনক ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও রাখা হয়েছে। ওড়িশা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে সমুদ্রে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশের মেরিটাইম স্টেশনের যৌথ টহল শুরু হয়েছে। এরপর নজরদারি জাহাজগুলোতে কুউক রেসপন্স টিম (আপাতকালীন ব্যবস্থাপনা দল) মোতায়েন থাকবে।

এছাড়াও নির্বিঘ্নে রথযাত্রা উৎসব (Puri Rath Yatra) সম্পন্ন করতে একসঙ্গে কাজ করবে সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ, উপকূলরক্ষা বাহিনী। মঙ্গলবার সবকটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াইবি খুড়ানিয়া। বৈঠকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), এনএসজি (এনএসজি)-র কুইক রেসপন্স টিমগুলির মোতায়েন ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিজিপি নির্দেশ দিয়েছেন, এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আরপিএফ এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড যৌথভাবে কাজ করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement