shono
Advertisement

OMG! ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও৷ The post OMG! ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM May 28, 2017Updated: 03:46 PM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানব সমাজে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরই ঠিক কী কী করতে পারে? এমন প্রশ্ন করলে প্রায় সকলের থেকে একই ধরনের উত্তর মিলবে৷ সদ্যোজাতর চোখও ফোটে না৷ কান্না ছাড়া আর কী-ই বা পারা সম্ভব! এ যাবৎকাল সদ্যোজাতর এমন স্বভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের চোখ৷ কিন্তু এবার যা ঘটল, তাকে চিকিৎসকরা ‘মিরাকল’ ছাড়া আর কিছুই বলতে পারছেন না৷

Advertisement

ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে পারছে এই শিশু! এও সম্ভব? নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে যে! কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও তো সেই প্রমাণই দিচ্ছে৷ হাসপাতালের বিছানায় প্রসবের ঠিক পরই ভিডিওটি রেকর্ড করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে দিব্যি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে৷ এ সত্য যেন বিজ্ঞানের সব তথ্যকে এক্কেবারে গুলিয়ে দিয়েছে৷ সদ্যোজাতর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে৷ হাত, পায়ের হাড়ও নরম হওয়ায় চলা ফেরার প্রশ্নই ওঠে না৷ আড়াই-তিন বছরের আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না৷ আর সেখানে জন্মের পরমুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদেরও৷ ভিডিও কোথাকার, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কাণ্ড-কারখানা আপাতত ভাইরাল হয়ে গিয়েছে৷

[জন্ম থেকেই নজিরবিহীন মিল, এবার মাধ্যমিকেও একই নম্বর দুই যমজ ভাইয়ের]

টিভির পর্দায় অনেক সময় সদ্যোজাতদের নিয়ে মজার বিজ্ঞাপন তৈরি হয়৷ দেখানো হয়, শিশু ভূমিষ্ঠ হয়েই কখনও চিকিৎসকের স্মার্টফোন ঘাঁটছে, আবার কখনও কথা বলতে শুরু করে দিচ্ছে৷ সেসব বিষয় কাল্পনিক হলেও দর্শকরা ভালই উপভোগ করেন৷ কিন্তু এমন বাস্তব কি অতীতে কারও চোখে পড়েছে? কে জানে৷ নেটিজেনদের অনেকেই মজা করে লিখেছেন, ৪জি-র জমানায় জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু৷ অনেকে আবার সদ্যোজাতকে ‘স্পেশাল’ মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন৷

[মন্দিরের ১২টি শিবলিঙ্গ ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা, এলাকায় চাঞ্চল্য]

The post OMG! ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করল এই শিশু, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার