shono
Advertisement
Indian Passport Citizenship

'ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য ভারতীয়রাই', নাগরিকত্ব ধাঁধাঁ বাড়িয়ে সংসদে জানাল কেন্দ্র

যদিও নাগরিকত্বের প্রমাণ নিয়ে ধাঁধাঁ সম্পূর্ণত কাটেনি। কারণ কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়নি যে নাগরিকত্বের এটিই চূড়ান্ত প্রমাণ কি না।
Published By: Kishore GhoshPosted: 01:40 PM Jul 31, 2026Updated: 03:38 PM Jul 31, 2026

গত জুন মাসে পাসপোর্ট দিবসে বিদেশমন্ত্রকের মন্তব্য করে--- “পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়।” এরপর বিষয়টি নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র তাহলে কোনটি? বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের তরফে জানানো হল, "কেবলমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য।" একই সঙ্গে পুনর্ব্যক্ত করা হয়, পাসপোর্ট এমন একটি ভ্রমণ-নথি যা ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য ইস্যু করা হয়। যদিও নাগরিকত্বের প্রমাণ নিয়ে ধাঁধাঁ সম্পূর্ণত কাটেনি। কারণ কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়নি যে নাগরিকত্বের এটিই চূড়ান্ত প্রমাণ কি না।

Advertisement

সংসদে পাসপোর্ট সংক্রান্ত লিখিত প্রশ্ন করেন রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব। যেমন, ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, পাসপোর্ট প্রদানের যোগ্যতার মাপকাঠি কী, বিদেশি নাগরিকত্ব গ্রহণের ফলে ভারতীয় নাগরিকত্বের ওপর কী প্রভাব পড়বে, বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব লাভের পর কোন প্রক্রিয়ায় পাসপোর্টের জন্য যোগ্য এবং সরকার নাগরিকত্ব ও পাসপোর্ট সংক্রান্ত কাঠামো পর্যালোচনা করার কোনও পরিকল্পনা করছে কি না।

উত্তরে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই যথাযথ যাচাই-বাছাইয়ের পর 'পাসপোর্ট আইন ১৯৬৭'-এর অধীনে ভারত সরকার ভারতীয় পাসপোর্ট ইস্যু করে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "ভারতীয় নাগরিকদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করতে ভারত সরকার ‘পাসপোর্ট আইন, ১৯৬৭’ অনুযায়ী ভারতীয় পাসপোর্ট অনুমোদন করে। তবে ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, এই বিষয়ে এবারও সরকার সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনও উত্তর দেয়নি। ফলে নাগরিকত্ব নিয়ে ধাঁধাঁ থেকেই গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement