shono
Advertisement
Parliament

রাজপথে ককরোচ, সংসদে নিট প্রশ্নফাঁসে আলোচনার দাবি বিরোধীদের, অধিবেশন মুলতুবি স্পিকারের

সোমবার অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁস এবং রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি।
Published By: Kishore GhoshPosted: 03:43 PM Jul 20, 2026Updated: 03:46 PM Jul 20, 2026

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার দিল্লিতে। নিট প্রশ্নফাঁস তৎসহ কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন রুখতে যন্তর মন্তর চত্ত্বর ৫০০০ পুলিশ ও আধা সেনা নামায় কেন্দ্র। এরপরেও ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। রাজপথে যখন এই পরিস্থিতি, তখন একই বিষয়ে উত্তপ্ত সংসদের উভয়কক্ষ।

Advertisement

রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবি করেন বিরোধীরা। সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। হইহল্লা শুরু হলে এদিনের মতো অধিবেশন মুলতুবি করেন স্পিকার। অন্যদিকে লোকসভায় নিট প্রশ্নফাঁস এবং অনুদান চুরি নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান বিরোধী দলের নেতারা। এরপর সেখানেও এদিনের মতো অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা।

সোমবার অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁস এবং রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সিজেপি সমর্থকদের উপর লাঠিচার্জের নিন্দা করেন। প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে সংসদে আলোচনার দাবি তুল তিনি বলেন, "সমস্যা রয়েছে, গুরুতর সমস্যা। আপনারা সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত নন, অথচ যুবাদের উপর কাঁদানে গ্যাস ছুঁড়ছেন, তাঁদের মারধর করছেন। কিসের জন্য? এরা আমাদের সন্তানসম।" এদিকে প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনার দাবি তোলায় ককরোচ জনতা পার্টি ধন্যবাদ জানিয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।

প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধীদের তোলা সংসদে আলোচনার দাবি না মানলেও আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কথা বলতে রাজি হয়েছিল কেন্দ্র। সোমবার সিজেপি-র সংসদ ভবন অভিযানের মধ্যেই সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি। শেষ খবর পাওয়া পর্যন্ত সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এদিকে অনশনরত সোনম ওয়াংচুক মিছিলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement