shono
Advertisement

প্রায় ২৭ লক্ষ আসন খালি! প্রশ্নের মুখে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলি

পরিকাঠামোর হাল বেহাল। The post প্রায় ২৭ লক্ষ আসন খালি! প্রশ্নের মুখে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM Aug 12, 2017Updated: 02:02 PM Aug 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে কমপক্ষে ২৭ লক্ষ আসন খালি। আর এই পরিস্থিতি চলছে তিন বছর ধরে। এই তথ্য সামনে এনেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এআইসিটিই জানাচ্ছে, ২০১৬-১৭ সালে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে আসন খালি রয়েছে ৯,০৭,৬৩২টি। আগের বছর প্রায় ৮,৯৭,৯১৪ টি আসন খালি ছিল। সম্প্রতি এআইসিটিই অনুমোদিত ১০,৩৬১টি কলেজে মোট আসনের ৩৭,০১,৩৬৬ জন ছাত্রছাত্রীকে ভর্তি করানো হয়েছে।

Advertisement

[লেবার রুমে ঢোকায় বাধা, বাইরেই সন্তান প্রসব করলেন এই মহিলা]

এআইসিটিই-র তথ্য আরও বলছে, আন্ডার গ্রাজুয়েশনের আসনের তুলনায় পোস্ট গ্রাজুয়েটের আসনসংখ্যা অনেকটাই বেশি।২০১৫ সাল থেকেই খালি আসনের সংখ্যা বাড়তে থাকে। সারা দেশে আসন সংখ্যা ক্রমশ কমে যাওয়ার পিছনে কিছু যুক্তি দেখিয়েছে এআইসিটিই। তাদের বক্তব্য উচ্চমাধ্যমিকে অনেক ছাত্রছাত্রী কম নম্বর নিয়ে উত্তীর্ণ হয়। ফলে তারা সেই সব কলেজে ভর্তি হতে পারে না। এছাড়াও ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হতে সক্ষম হয় না তারা। অন্যদিকে, বড় সমস্যা এই সব ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে সঠিক পরিকাঠামোর অভাব। ৭০ শতাংশ কলেজে পঠন পাঠন পদ্ধতি, কাঠামোয় গাফিলতি রয়েছে। ফলে মেধাবী ছাত্র ছাত্রীরা এই সব কলেজে ভর্তি হতে সাহস পায়না।

[স্বাধীনতা দিবস নিয়ে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিল করল রাজ্য]

আসনসংখ্যা কমাতে ও ছাত্র ছাত্রীদের মধ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আগ্রহ বাড়াতে ইন্টার্নশিপ ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে বলে আশ্বাস দিয়েছে এআইসিটিই। তার পরে কি হাল ফিরবে, প্রশ্নটা তাও রয়ে যাচ্ছে।

The post প্রায় ২৭ লক্ষ আসন খালি! প্রশ্নের মুখে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার