shono
Advertisement
Andhra Pradesh

জ্বালানি তেলের ভাণ্ডারে টান? অন্ধ্রে বন্ধ ৪০০-র বেশি পেট্রোল পাম্প, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

বিষয়টি সামনে আসতেই তৎপর হয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত করে সোমবার সন্ধ্যার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার।
Published By: Amit Kumar DasPosted: 11:55 AM Apr 27, 2026Updated: 11:55 AM Apr 27, 2026

ইরান ও আমেরিকার যুদ্ধে গোটা বিশ্বের জ্বালানি তেলের সংকট চরম আকার নিয়েছে। এরই প্রভাব এবার দেখা গেল ভারতে। পেট্রোল পাম্পে তেলের মজুত শেষ হতে চলেছে, এই খবর ছড়িয়ে পড়তেই পেট্রোল-ডিজেল কিনতে ভিড় আছড়ে পড়ল পাম্পগুলিতে। যার পরিণতি, মুহূর্তের মধ্যে শেষ হল দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে ৪০০-র বেশি পেট্রোল পাম্পের মজুত। বন্ধ হল পাম্পগুলি।

Advertisement

সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই রাজ্যে মোট পেট্রোল পাম্পের সংখ্যা ৪,৫১০টি। এর মধ্যে ৪২১টি পাম্পে পেট্রোল ও ডিজেলের মজুত শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় বাকি পাম্পগুলিতে দু'চাকার যানে ২ লিটার ও চার চাকার যানে ১০ লিটার পেট্রোল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অন্ধ্রের পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রধান গোপাল কৃষ্ণ বলেন, পেট্রোল পাম্পে জ্বালানি তেলের প্রবল সংকট দেখা দিয়েছে। সাধারণত এখানে দৈনিক ৭০০০ লিটারের কিছু বেশি ডিজেল বিক্রি হয়, তবে তেল সংকটের আতঙ্কে একদিনে ১৪০০০ লিটারের বেশি তেল বিক্রি হয়েছে। যার পরিণতি বিজয়ওয়াড়া, গুন্টুর, রাজামুন্দ্রি, কুরনুল এবং নেল্লোর-সহ বেশ কয়েকটি শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরও মিলছে না তেল।

বিজয়ওয়াড়া, গুন্টুর, রাজামুন্দ্রি, কুরনুল এবং নেল্লোর-সহ বেশ কয়েকটি শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরও মিলছে না তেল।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তেল সংকটের গুজবেই এই ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ ভিড় জমান পাম্পগুলিতে ইচ্ছে মতো তেল কিনে নেওয়া হয়। অনুমান করা হচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ীর তরফেই এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। যার জেরেই এই ঘটনা। বিষয়টি সামনে আসতেই তৎপর হয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত করে সোমবার সন্ধ্যার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার। পরিস্থিতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী।

আধিকারিকদের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, শনিবার ডিলারদের কাছে ১০,৩৪৫ লিটার পেট্রোল এবং ১৪,১৫৬ লিটার ডিজেল সরবরাহ করা হয়েছিল, কিন্তু আতঙ্কিত হয়ে কেনার হিড়িকের জেরে বহু আউটলেটে ব্যাপক ভিড় দেখা যায়। যার জেরেই শেষ হয়েছে জ্বালানি তেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement