দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election) আগে গোঘাটে আক্রান্ত মিতালী বাগ (Mitali Bag)। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। গোটা শরীরে কাচবিদ্ধ হন তৃণমূল সাংসদ। আহত সাংসদ ভর্তি আরামবাগ মহকুমা হাসপাতালে। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের। এদিকে, আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গোঘাটে আক্রান্ত মিতালী বাগ। নিজস্ব চিত্র
আক্রান্ত তৃণমূল সাংসদ বলেন, "আমার কর্মী-সমর্থকরা বলল তুমি একটু তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে আসছিলাম। সেই সময় মাঝরাস্তায় গাড়ি দাঁড় করায়। বড় বড় পাথর দিয়ে, লাঠি নিয়ে আসে। বন্দুক দেখাচ্ছে। আমার নিরাপত্তারক্ষী বলছে ছেড়ে দে। ওরা বলছে, তুই নাম। তোকে মেরে ফেলব। আমার গোটা গাড়ির কাচ ভেঙেছে। কোনওরকমে প্রাণ বেঁচেছে।"
আক্রান্ত তৃণমূল সাংসদ বলেন, "আমার কর্মী-সমর্থকরা বলল তুমি একটু তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে আসছিলাম। সেই সময় মাঝরাস্তায় গাড়ি দাঁড় করায়। বড় বড় পাথর দিয়ে, লাঠি নিয়ে আসে। বন্দুক দেখাচ্ছে। আমার নিরাপত্তারক্ষী বলছে ছেড়ে দে। ওরা বলছে, তুই নাম। তোকে মেরে ফেলব। আমার গোটা গাড়ির কাচ ভেঙেছে। কোনওরকমে প্রাণ বেঁচেছে।" তিনি আরও বলেন, "অমিত শাহ 'উলটে মারধরে'র হুমকি দিয়ে গিয়েছেন। হিমন্ত বিশ্বশর্মাও হুমকি দিয়ে গিয়েছেন। সে কারণে বিজেপি কর্মী-সমর্থকেরা হামলা করছে আমার উপর।" যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলই দেখছে তারা।
মিতালী বাগের গাড়ির কাচ ভাঙচুর। নিজস্ব চিত্র
এর আগে এদিন সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মায়। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপির মিছিলে হামলা করে। কমপক্ষে ১০০ জন জখম হন। তাঁরা আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি নেতৃত্বের দাবি, গোঘাট থানার ওসি তৃণমূলের হয়ে কাজ করছেন। ইচ্ছাকৃতভাবে এই মিছিলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই ঘটনার কয়েকঘণ্টা পরই 'আক্রান্ত' সাংসদ। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের।
