shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

কাশ্মীরে বড় হামলার ছক বানচাল! উরিতে সেনার গুলিতে খতম পাক মদতপুষ্ট জঙ্গি

শনিবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এরপর রাতেই যৌথ অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। সেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই জঙ্গির গতিবিধি নজরে আসে।
Published By: Subhodeep MullickPosted: 01:26 PM Mar 15, 2026Updated: 01:46 PM Mar 15, 2026

ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। সেনার গুলিতে নিকেশ এক পাক জঙ্গি। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়া ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গি। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তার বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে।   

Advertisement

শনিবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এরপর রাতেই যৌথ অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। সেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই জঙ্গির গতিবিধি নজরে আসে। রাতের অন্ধকারে বারবার সে তার অবস্থান বদল করছিল। ফলে প্রাথমিকভাবে তাকে ধরতে সমস্যায় পড়তে হয়েছিল বাহিনীকে। তবে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে ওই জঙ্গি। এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিহত হয় ওই জঙ্গি।   

ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস জানিয়েছে, ওই জঙ্গির গতিবিধি নজরে আসতেই সেনাবাহনী সতর্ক হয়ে যায়। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর তাকে নিকেশ করা হয়। ওই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, রাইফেল এবং কার্তুজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement