shono
Advertisement
PM Modi

ভোটের মুখে বাংলার সংস্কৃতিকে কুর্নিশ, বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি

Published By: Kishore GhoshPosted: 09:45 AM Apr 15, 2026Updated: 10:20 AM Apr 15, 2026

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা নববর্ষের সূচনার দিনে বাঙালির সাংস্কৃতিক চেতনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। সেখানে ইংরেজির পাশাপাশি বাংলায় লিখেছেন--- শুভ নববর্ষ। বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

Advertisement

এক্স হ্যান্ডেল নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু'টি কার্ড পোস্ট করেছেন মোদি। বাংলা কার্ডটিতে তিনি লিখেছেন--- "শুভ নববর্ষ! পয়লা বৈশাখের বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদাবিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি।" এখানেই শেষ না করে, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে কুর্নিশ জানিয়েছেন মোদি। লিখেছেন, "ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ।" ইংরেজি অনুবাদেও এই কার্ডটি পোস্ট করেছেন মোদি। ক্যাপশানে লিখেছেন "শুভ নববর্ষ! পয়লা বৈশাখের শুভেচ্ছা"। 

একদিকে যখন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদি। অন্যদিকে নাম না তুলে বিজেপিকে নিশানা করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক।” আরও লিখেছেন, “আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement