shono
Advertisement
Bohurupi: The Golden Daku

নববর্ষে যিশুকে নিয়ে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র শুভসূচনা, শিবপ্রসাদকে শুভেচ্ছা কৌশিক গঙ্গোপাধ্যায়ের

বৈশাখের পয়লা দিনে যিশু সেনগুপ্তকে নিয়ে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র শুটিং শুরু করলেন নন্দিতা-শিবপ্রসাদ।
Published By: Sandipta BhanjaPosted: 10:01 AM Apr 15, 2026Updated: 10:01 AM Apr 15, 2026

১৪৩৩, নতুন বাংলা ক্যালেন্ডারের সঙ্গে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র শুভসূচনা করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বুধসকালে রাজ্যজুড়ে যখন নববর্ষযাপনের আমেজ, তখন 'অ্যাকশন' বলে পূর্ব কলকাতায় পুজোর ছবির শুটিং শুরু করলেন পরিচালকজুটি।

Advertisement

পয়লার সকালে নতুন শুরুর জন্য ভ্রাতৃসম শিবপ্রসাদকে শুভেচ্ছা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "জানলা দিয়ে আবারও অফুরান আলো বাতাস আসুক। নববর্ষের ও নতুন গল্পের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।" পরিচালক-অভিনেতাকে পালটা শুভেচ্ছা জানিয়ে শিবপ্রসাদের উত্তর, "বড় দাদার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে...।"

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে 'গেমচেঞ্জার' হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বহুরূপী'। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিকস্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের 'ছিঁচকে' নয়, বরং ভালোবেসে ডাকাতি করা 'বিক্রম'। দু'বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে 'বহুরূপী'রা। তবে এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। নববর্ষের সকালে যিশু সেনগুপ্তকে নিয়ে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র সেট থেকে সেই চমকই দিলেন পরিচালকজুটি। যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার খেলা জমে আরও ক্ষীর হবে, তেমনটা আন্দাজ করাই যায়। সেখান থেকেই ক্ল্যাপস্টিক হাতে পুজোর বক্স অফিস 'লুটে'র আগাম আভাস দিল উইন্ডোজ। পয়লার সকালে নতুন শুরুর জন্য ভ্রাতৃসম শিবপ্রসাদকে শুভেচ্ছা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "জানলা দিয়ে আবারও অফুরান আলো বাতাস আসুক। নববর্ষের ও নতুন গল্পের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।" পরিচালক-অভিনেতাকে পালটা শুভেচ্ছা জানিয়ে শিবপ্রসাদের উত্তর, "বড় দাদার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুরু করলাম। শুভ নববর্ষ। আমার প্রণাম নিও।"

'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু! ছবি- ফেসবুক

বুধবার বৈশাখের পয়লা দিনে সাতসকালে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র টিম নিয়ে সদলবলে বানতলায় পৌঁছে গিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। সেখানেই পরিচালকজুটির ফ্রেমে শট দিচ্ছেন উইন্ডোজ-এর 'নতুন ডাকাত' যিশু সেনগুপ্ত। শুটের পয়লা দিনে সেটে হাজির কৌশানী মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্যরাও।

খবর, বুধবার বৈশাখের পয়লা দিনে সাতসকালে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র টিম নিয়ে সদলবলে বানতলায় পৌঁছে গিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। সেখানেই পরিচালকজুটির ফ্রেমে শট দিচ্ছেন উইন্ডোজ-এর 'নতুন ডাকাত' যিশু সেনগুপ্ত। শুটের পয়লা দিনে সেটে হাজির কৌশানী মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্যরাও। উল্লেখ্য, এই ছবিতে সোহিনী সরকারও রয়েছেন। এই প্রথমবার উইন্ডোজ-এর ঘরে কাজ করছেন অভিনেত্রী। তবে শুটিংয়ের পয়লা দিনে তিনি নেই। দিন কয়েক বাদে 'বহুরূপী ২'-এর কাজে যোগ দেওয়ার কথা সোহিনীর।

‘বহুরূপী’তে শিবপ্রসাদ-কৌশানি

রুপোলি পর্দার ইতিহাসে পঁচিশ বসন্ত কাটিয়ে এবারের ভাঁড়ারে যে একগুচ্ছ সিনেচমক রেখেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সেকথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। সেই তালিকায় অন্যতম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। যে সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ নির্মাতারা তবে খবর, সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। উল্লেখ্য, ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’ ছবির পর আবারও টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয়ের ফ্রেমে দেখা যাবে যিশুকে। এদিকে চব্বিশের পুজোর পর্দায় কৌশানি-শিবপ্রসাদের ছকভাঙা জুটি বহুল প্রশংসিত হয়েছিল। ঝিমলি-বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়ন আর ডাকাতির স্ট্র্যাটেজি দেখে দর্শকমহলের পেটে যেমন খিল ধরেছিল, তেমনই তাঁরা মুগ্ধ হয়েছিলেন। সেকথা মাথায় রেখেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ফিরছে কৌশানি-শিবপ্রসাদ জুটি। একরাশ উচ্ছ্বাস নিয়ে পর্দার ‘ঝিমলি’ জানালেন, "বহুরূপীর সিক্যুয়েল নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটা একেবারে নতুন এক অধ্যায়।" এবারও ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো বিভিন্ন শিল্পীর সমাহারে একগুচ্ছ প্রাণবন্ত গান উপহার পাওয়া যাবে বলে জানা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement