shono
Advertisement

দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ পোস্ট, লজ্জায় মাথা হেঁট কংগ্রেসের

সময়টা ভাল যাচ্ছে না কংগ্রেসের। The post দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ পোস্ট, লজ্জায় মাথা হেঁট কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Jul 09, 2017Updated: 04:28 AM Jul 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না গোয়া কংগ্রেসের। বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতলেও রাজনীতির মারপ্যাঁচে বিজেপির কাছে হেরে যায় কংগ্রেস। দলীয় বিধায়ক ভাঙিয়ে নিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে গেরুয়া শিবির। বিজেপি সরকারেই সিলমোহর দেন রাজ্যপালও। এবার সংবাদমাধ্যমের কাছে লজ্জায় মাথা কাটা গেল হাত শিবিরের। সংবাদমাধ্যমের জন্য তৈরি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্ঘটনাবশত পর্ন ক্লিপ পোস্ট করে দেন প্রাক্তন কংগ্রেসকর্মী বার্নাবে সাপেকো। কিন্তু গ্রুপে পর্ন ভিডিওটি পোস্ট হতেই তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে সাংবাদিকদের তরফ থেকে। ঘটনার জন্য পরে সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চেয়ে নেন দলের মুখপাত্র সুনীল কাওথঙ্কর। এমনকী কালপ্রিট সাপেকোকে গ্রুপ থেকেও বের করে দেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

Advertisement

[কাশ্মীরে পাথর ছোড়া ঠেকাতে আসরে ‘দুর্গন্ধযুক্ত বোমা’]

এই হোযাটসঅ্যাপ গ্রুপটি থেকেই সাংবাদিকদের দলীয় কর্মসূচি, সাংবাদিক সম্মেলন সংক্রান্ত খবরাখবর দেওয়া হত। দলীয় প্রতিক্রিয়াও এই গ্রপেই পোস্ট করা হত। কিন্তু সেখানেই পর্ন ক্লিপ পোস্ট হওয়াতে লজ্জায় মাথা কাটা গিয়েছে কংগ্রেসের। এই গ্রুপে প্রায় ৮০ জন দলীয় নেতা এবং প্রচুর সাংবাদিক সদস্য রয়েছেন। ঘটনায় একাধারে ক্ষুব্ধ এবং লজ্জিত কাওথঙ্কর জানিয়েছেন, এটি অত্যন্ত চিন্তার বিষয়। দোষীকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। গ্রুপের অ্যাডমিন হিসাবে এবং দলীয় মুখপাত্র হিসাবে এই ঘটনার জন্য প্রত্যেক সদস্যর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গোয়া কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সাপেকো জানিয়েছেন, দুর্ঘটনাবশত এই জিনিসটি হয়েছে। এমন অপ্রীতিকর ঘটনার জন্য তিনি লজ্জিত।

The post দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ পোস্ট, লজ্জায় মাথা হেঁট কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার