shono
Advertisement
Bihar

প্রথম বিবাহবার্ষিকীতেই শ্বশুরবাড়ির হাতে খুন অন্তঃসত্ত্বা! 'সভ্য সমাজ' দেখল পণ না দেওয়ার ‘শাস্তি’

গত শুক্রবার ছিল গুড়িয়া-মণীশের বিবাহবার্ষিকী। সেদিন রাতেই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
Published By: Kishore GhoshPosted: 05:42 PM May 10, 2026Updated: 06:07 PM May 10, 2026

বিহারে পণের জন্য বর্বরতা। রেহাই পেল না তিনি মাসের অন্তঃসত্ত্বাও। ২২ বছরের গর্ভবতী ওই তরুণীকে প্রথম বিবাহবার্ষিকীর দিনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার নৃশংসতায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গোপালগঞ্জ জেলার। নিহত তরুণীর নাম গুড়িয়া দেবী। বছর খানেক আগে ২০২৫ সালের ৮ মে মণীশ কুনওয়ার নামের যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। তরুণীর উপর বিয়ের পর থেকেই অত্যাচার চলছিল। সোনার চেন এবং বুলেট মোটরবাইকের জন্য বারবার তাঁকে হেনস্তা করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। গুড়িয়ে গর্ভবতী জানার পরে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গত শুক্রবার ছিল গুড়িয়া-মণীশের বিবাহবার্ষিকী। সেদিন রাতেই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও তার আগেই বাড়ি ছেড়ে পালায় অভিযুক্ত স্বামী মণীশ কুনওয়ার এবং তাঁর পরিবারের লোকেরা। গুড়িয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পণ, শারীরিক ও মানসিক অত্যাচার এবং হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement