shono
Advertisement
Priyanka Gandhi

মোদির সংসদে অনুপস্থিতির নেপথ্যে এপস্টেইন ফাইল-ভীতি! প্রিয়াঙ্কার খোঁচা, 'ওরা ভয় পাচ্ছে'

নাড্ডার রাহুল সম্পর্কে মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেত্রী।
Published By: Biswadip DeyPosted: 04:40 PM Feb 05, 2026Updated: 04:48 PM Feb 05, 2026

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক ভাষণ দেওয়ার কথা থাকলেও বুধবার সংসদে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে এপস্টেইন প্রসঙ্গ তুলে তাঁকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। প্রশ্ন তুললেন, এপস্টেইন ফাইল নিয়ে বিতর্ক এড়াতেই কি বুধবার আসেননি মোদি? প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উচ্চকক্ষে ভাষণ দিতে পারেন মোদি।

Advertisement

এদিকে রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা রাহুলকে 'নিষ্পাপ শিশু' বলে কটাক্ষ করেছেন। সেই প্রসঙ্গ তুলে মোদি-সহ গেরুয়া শিবিরকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেছেন, ''এভাবে কি কারও সম্পর্কে কথা বলা যায়? ওকে (রাহুল) বলতে দেওয়া উচিত। ওরা কী নিয়ে ভয় পাচ্ছে? রাহুল কি কোনও বই থেকে উদ্ধৃতি দেবে? নাকি এপস্টাইন ফাইল নিয়ে ভয় পাচ্ছে? নাকি তারা ভয় পাচ্ছে যে আমরা ভারত-মার্কিন চুক্তি নিয়ে প্রশ্ন করব, যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে?''

এপস্টেইন প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। প্রশ্ন তুললেন, এপস্টেইন ফাইল নিয়ে বিতর্ক এড়াতেই কি বুধবার আসেননি মোদি?

গতকাল, বুধবার সকালেই সংসদ চত্বরে এসে রাহুল দাবি জানিয়েছিলেন, বুধবার প্রধানমন্ত্রী সংসদে এলে নিজে সশরীরে গিয়ে তাঁকে প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বিতর্কিত বই দিয়ে আসবেন। কংগ্রেস নেতার কথায়, “যদি প্রধানমন্ত্রী আসেন, আমি সশরীরে যাব এবং নিজের হাতে ওঁকে বই দেব, যাতে উনি তা পড়তে পারেন এবং গোটা দেশ সত্যটা জানতে পারে। এই বইটার অস্তিত্বের কথা দেশের যুবসমাজের জানা উচিত। এটা নারাভানের বই। লাদাখ সংক্রান্ত গোটা বিষয় রয়েছে এই বইয়ে। আমায় বলা হয়েছে, আমি এই বই থেকে উদ্ধৃত করতে পারব না।” প্রসঙ্গত, এই বইয়ে লাদাখে চিনা আগ্রাসন সংক্রান্ত বিষয় যা লেখা হয়েছে, তার একটি অংশ সংসদে গত সোমবার পড়তে চেয়েছিলেন রাহুল। কিন্তু শাসকশিবিরের বিরোধিতা এবং স্পিকার বাধা দেওয়ায় কংগ্রেস নেতা তা পড়তে পারেননি। বৃহস্পতিবার যে প্রসঙ্গে জেপি নাড্ডা রাহুলকে আক্রমণ করে কংগ্রেসকে খোঁচা মেরে বলেছেন, ''আপনারা একটা শিশুর হাতে দলটা জমানত রাখবেন না।''

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের সঙ্গেই এপস্টেইন ফাইলে নাম জড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! যদিও এই রিপোর্টকে পুরোপুরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। শনিবার বিদেশমন্ত্রক জানিয়েছে, রিপোর্টে মোদি সংক্রান্ত যে তথ্য রয়েছে তা আপাদমস্তক মিথ্যা। এদিকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার প্রশ্ন, ঠিক কোন বিষয়ে এপস্টেইনের মতো একজন যৌন অপরাধীর সঙ্গে পরামর্শ করছিলেন মোদি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement