shono
Advertisement
Pune Murder Case

পুণে হত্যা কাণ্ডে এবার নজরে সিয়ার ‘বন্ধু’! ‘বিয়ে হবেই না’, ভাইরাল চ্যাট ঘিরে রহস্য

ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন সিয়া ও কেতন। জানা গিয়েছে, আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে মত দিলেও পরে বিয়ে করতে চাননি সিয়া।
Published By: Subhodeep MullickPosted: 03:20 PM Jul 04, 2026Updated: 03:20 PM Jul 04, 2026

পুণে হত্যা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। তদন্তকারীদের নজরে এবার অভিযুক্ত সিয়া গোয়েলের এক অজ্ঞাত পরিচয় বন্ধু। দু’জনের কথোপকথনের একটি চ্যাট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

Advertisement

ভাইরাল ওই চ্যাটে দেখা যাচ্ছে, সিয়া তাঁর বন্ধুর সঙ্গে কিছুটা ‘সাংকেতিক ভাষায়’ কথা বলছেন। কিন্তু কে এই বন্ধু? তা এখনও জানা যায়নি। এছাড়া মনে করা হচ্ছে, তাঁদের কথোপকথনের মধ্যে ছিলেন সিয়ার প্রেমিক চেতন চৌধুরিও। তিন জনে এক সঙ্গেই কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে সিয়া তাঁর বন্ধুকে বলেন, “বিয়ের জন্য বিমানের টিকিট কাটতে হবে। আধার কার্ডের ছবিটা পাঠিয়ে দিস। যদিও ওই বিয়ে কোনওদিন হবে না।” জানা গিয়েছে, চ্যাটটি সিয়ার হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যুর তিন সপ্তাহ আগের। যদিও চ্যাটটির সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি। ফরেনসিক আধিকারিকরা তা খতিয়ে দেখছেন। তবে চ্যাটটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রহস্য ঘনাতে শুরু করেছে। সিয়ার অজ্ঞাত পরিচয় ওই 'বন্ধু'র বিষয়েও খোঁজ খবর করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন সিয়া ও কেতন। জানা গিয়েছে, আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে মত দিলেও পরে বিয়ে করতে চাননি সিয়া। সেকথা হবু স্বামীকে জানিয়েছিলেন। কিন্তু সিয়ার দাবি, পরিবারের এতটাই চাপ ছিল যে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিতে পারেননি। তাই কেতনকে হত্যা করার পথ বেছে নেন। প্রায় একমাস ধরে পরিকল্পনা করে কেতনকে হত্যা করেন সিয়া, অভিযোগ তেমনই। আর এই কাজে তাঁকে সহায়তা করার অভিযোগ উঠেছে প্রেমিক চেতনের বিরুদ্ধে। দু’জনকে গ্রেপ্তার করার পর থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। সেই সঙ্গে সিয়াকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সবটা খুঁটিয়ে জানার চেষ্টাও হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement