shono
Advertisement
Ram temple donation theft

রাম মন্দিরে চুরির তদন্তে ঢিলেমি! রিপোর্ট দিতে আরও সময় চাইল সিট

সিটের তরফে উত্তরপ্রদেশ সরকারকে জানানো হয়েছে, আগে তাঁরা স্টেটাস রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টকে। তারপর সেটা জমা করা হবে রাজ্য সরকারের কাছে।
Published By: Subhajit MandalPosted: 12:35 PM Jul 18, 2026Updated: 12:35 PM Jul 18, 2026

রামমন্দিরে অনুদান চুরির তদন্ত শেষ করার জন্য অতিরিক্ত সময় চাইল বিশেষ তদন্তকারী দল বা সিট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলার অন্তর্বর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে বিশেষ তদন্তকারী দল। তবে চূড়ান্ত দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে সিট।

Advertisement

তদন্তকারীদের প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। পরে এর মেয়াদ বাড়ানো হয়। কারণ তদন্তকারীরা আর্থিক নথি, অনুদান পরিচালনার পদ্ধতি এবং এই মামলার সঙ্গে জড়িতদের বক্তব্য খতিয়ে দেখছেন। এর মধ্যেই খবর, আগামী ২২ জুলাই অযোধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সেখানে সিটের প্রাথমিক তদন্তে উঠে আসা নানা চাঞ্চল্যকর তথ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে।

এই আবহেই সিটের তরফে উত্তরপ্রদেশ সরকারকে জানানো হয়েছে, আগে তাঁরা স্টেটাস রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টকে। তারপর সেটা জমা করা হবে রাজ্য সরকারের কাছে। সিটের দাবি, তদন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়ে গিয়েছে। আগে শীর্ষ আদালতে জমা দেওয়ার জন্য অপেক্ষা করা হবে। যদিও বিরোধীদের একাংশের দাবি, সিটের রিপোর্ট জমা করার ক্ষেত্রে ঢিলেমির কারণটা যতটা না শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেওয়া তার চেয়েও বেশি ট্রাস্টের বৈঠক।

ভুলে গেলে চলবে না রাম মন্দিরের এই চুরির অভিযুক্তদের তালিকায় অনেকেই রয়েছেন যারা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত। ট্রাস্ট শুরুর দিকে চুরির অভিযোগ অস্বীকারও করে। উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকারের গঠন করে তিন সদস্যের সিটে রয়েছেন আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং উত্তরপ্রদেশের অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন। প্রাথমিকভাবে ট্রাস্টের রিপোর্ট দেওয়ার কথা ছিল জুনের শেষেই। পরে সেই মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এখন শোনা যাচ্ছে সিট আরও কয়েকদিন সময় চেয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement