shono
Advertisement

জেল থেকে ছাড়া পেয়েই বদলা নিতে ফুঁসছে ধর্ষণে অভিযুক্ত

যুবতীর বাড়ির লোকজনের দাবি, গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি৷ The post জেল থেকে ছাড়া পেয়েই বদলা নিতে ফুঁসছে ধর্ষণে অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM May 28, 2017Updated: 12:55 PM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয়েছিল অভিযুক্তকে৷ কারাবাসে থেকেও নিজের অপরাধের জন্য এতটুকু অনুতাপ নেই তার৷ পৈশাচিক ঘটনা ঘটানোর পর বরং আরও হিংস্র হয়ে উঠেছে সে৷ এবার নিজের শাস্তির বদলা নিতে ছটফট করছে৷ উত্তরপ্রদেশে বুকে এমনই আতঙ্কের ঘটনা শিরোনামে উঠে এল৷

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে কড়া হাতে অপরাধ দমনের নির্দেশ দিয়েছেন৷ কিন্তু অভিযোগ,  তা সত্ত্বেও এখনও আতঙ্কে রাত কাটাতে হচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারকেই৷ তারই মধ্যে একটি হল কুশিনগরের ওই পরিবার৷ ধর্ষণের ভয়ঙ্কর স্মৃতি পিছনে ফেলে কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ওই যুবতী৷ আর তার জন্য দায়ী ওই অভিযুক্ত৷ যার শাস্তি হয়েও কোনও লাভ হয়নি৷ ধর্ষকের ভয়ে এখনও ত্রস্ত তিনি৷

[‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট]

গত বছর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তির জেল হেফাজত হয়েছিল৷ চলতি বছর মার্চে জামিন পায় সে৷ আর জেল থেকে বেরিয়েই সোজা পৌঁছে যায় নির্যাতিতার পরিবারের কাছে৷ বদলার আগুনে জ্বলতে থাকা ব্যক্তি তারপর থেকে বেশ কয়েকবার যুবতী ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে চলেছে৷ এমন পরিস্থিতিতে নির্যাতিতার প্রাণ বাঁচাতে তাঁকে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রেখেছে তাঁর পরিবার৷ যুবতীর বাড়ির লোকজনের দাবি, গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি৷ তাই সরাসরি মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে সাহায্য করতে অনুরোধ জানিয়েছেন তাঁরা৷ তবে পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ জানায়, এই ঘটনায় যুবতী ও তাঁর পরিবারের সুরক্ষার সবরকম দায়িত্ব নেওয়া হচ্ছে৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

[জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের!]

The post জেল থেকে ছাড়া পেয়েই বদলা নিতে ফুঁসছে ধর্ষণে অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার