shono
Advertisement

ফিল্মি কায়দায় ‘বরের বিয়ে’রুখলেন ‘রিভলভার রানি’

তরুণীর দাবি, তাঁকে গর্ভবতী করে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছিল ওই যুবক৷ The post ফিল্মি কায়দায় ‘বরের বিয়ে’ রুখলেন ‘রিভলভার রানি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM May 12, 2017Updated: 08:31 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিক ঝলমল করছে আলোয়৷ বাজছে সানাই৷ অথিতি-অভ্যাগতদের আনাগোনোয় জমজমাট বিয়ের আসর৷ কনের গলায় মালা পরিয়ে দিতে চলেছেন বর৷ এমনই সময় নাটকীয় ভাবে পটপরিবর্তন৷ বিয়ের আসরে পিস্তল উঁচিয়ে ঝড়ের বেগে ঢুকলেন এক তরুণী৷ বরের দিকে পিস্তল তাক করে ওই তরুণী জানান বর নাকি আসলে তাঁর প্রেমিক৷ এবং মন্দিরে তাঁদের বিয়েও হয়ে গিয়েছে৷ ঘটনায় যেন বাজ পড়ল বিয়ে বাড়িতে৷ মুহূর্তের উৎসবের হইহল্লা থেমে নেমে এল বিষাদের ছায়া৷

Advertisement

[২০১৭-তেই বড়সড় জঙ্গি হামলা হতে পারে ভারতে, সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা]

রিল নয়, রিয়েল লাইফের এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার শিবলি এলাকায়৷ বুধবারের ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দেবেন্দ্র অবস্তি নামে ওই পাত্রকে নিজের স্বামী বলেই দাবি করেন ওই তরুণী৷ তিনি জানান একটি মন্দিরে তাঁদের বিয়ে হয়ে গিয়েছে৷ তিনি গর্ভবতী এবং দেবেন্দ্রই তার সন্তানের পিতা৷ ঘটনায় হতচকিত দেবেন্দ্রর দাবি, তিনি ওই তরুণীকে চেনেনই না৷ আসরে উপস্থিত এক অথিতি জানিয়েছেন, তারপরই নিজের দিকে পিস্তল তাক করে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী৷

[রোজকার এই কাজগুলিতে বদল না আনলে পাকস্থলীতে হতে পারে ক্যানসার]

যদিও তরুণীকে চেনেন না বলে জানিয়ে দেন দেবেন্দ্র, কিন্তু ততক্ষণে বেঁকে বসেছে কনে৷ কিছুতেই দেবেন্দ্রকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তিনি৷ শুরু হয় তর্কবিতর্ক৷ হাতাহাতিও শুরু হয়ে যায়৷ হুলুস্থুল কাণ্ডের পর অবশেষে ভেঙে যায় বিয়ে৷ কনের দাদা জানিয়েছেন, বিয়েয় এসেছিলেন প্রায় ৫০০ অতিথি৷ বিয়ে ভেঙে যাওয়ায় প্রচণ্ড ভেঙে পড়েছে তাঁর বোন৷ তবে একজন প্রতারককে কিছুতেই বিয়ে করতে রাজি নয় সে৷ বিয়ের আসরের বয়স্করা ওই তরুণীকে শান্ত করে বাড়ি পাঠান৷ এবং নিজেদের মধ্যে সমস্যার ফয়সলা করার পরামর্শ দেন৷ শিভলি থানার ইন্সপেক্টর রাধা মোহন জানিয়েছেন, যদিও এখনও পর্যন্ত দু’পক্ষের কেউই অভিযোগ দায়ের করেননি৷ গ্রামবাসীদের কথা মতো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

[বরকতিকে গ্রেপ্তারের দাবিতে ২৫ মে লালবাজার অভিযান বিজেপির]

The post ফিল্মি কায়দায় ‘বরের বিয়ে’ রুখলেন ‘রিভলভার রানি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার