shono
Advertisement
Bihar Student Protest

ছাত্র বিক্ষোভে 'পুলিশি অত্যাচারে' আরজেডির রাজভবন অভিযান, বিহারে ধুন্ধুমার, আটক তেজস্বী

বিহারে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অন্যতম ছবি হয়ে ওঠেন একে ৪৭ হাতে বিক্ষোভকারীদের দিকে ছুটে যাওয়া এক পুলিশকর্মী। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই গোটা ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Published By: Kishore GhoshPosted: 04:02 PM Aug 19, 2026Updated: 07:10 PM Aug 19, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে আরজেডির রাজভবন অভিযানে ধুন্ধুমার। বুধবার পুলিশি বাধার মুখে পড়েন লালুপ্রসাদ যাদবের দলের নেতা-কর্মীরা। আটক করা হল বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে।

Advertisement

পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা জানান, ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে আটকানো হয় তেজস্বীর নেতৃত্বে রাজভবনের দিকে এগোনো আরজেডির মিছিলটিকে। সেই সময় আটক করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। যদিও ঘণ্টা খানেক পরে আরজেডির সদর দপ্তরের কাছে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিহারে পড়ুয়াদের আন্দোলনে (Bihar Student Protest) পুলিশি দমন-পীড়নের অন্যতম ছবি--- একে ৪৭ হাতে বিক্ষোভকারীদের দিকে ছুটে যাওয়া এক পুলিশকর্মী। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই গোটা ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভাইরাল ভিডিও দেখে ওই পুলিশকর্মীকে আগেইই সাসপেন্ড করা হয়েছিল। গতকাল সাসপেন্ড হন সংশ্লিষ্ট থানার পুলিশ সুপারিটেন্ডেন্ট পুরাণকুমার ঝা-ও। গত ২৫ জুলাইয়ের ওই ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে জেপি গোলম্বর থেকে লোক ভবন অভিমুখে মিছিল করে আরজেডি। বুধবারের মিছিল রুখতে পুলিশ জলকামান ব্যবহার করে।

পুলিশ ভ্যানে তোলার সময় তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে "শিক্ষার্থীদের প্রতি অবিচার"-এর অভিযোগ তোলেন। দাবি করেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের দমনে সরকার একে-৪৭ ব্যবহার করছে। আরও বলেন, "যাঁরাই ন্যায়বিচার দাবি করছেন, তাঁদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement