shono
Advertisement

২০১৪ সালের পর যোগীর রাজ্য থেকে প্রথম মুসলিম সাংসদ পেল লোকসভা

বিরোধী ঝড়ে ম্লান মোদি ম্যাজিক৷ The post ২০১৪ সালের পর যোগীর রাজ্য থেকে প্রথম মুসলিম সাংসদ পেল লোকসভা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM May 31, 2018Updated: 07:54 PM May 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে কথিত রয়েছে ‘উত্তরপ্রদেশে যার, প্রধানমন্ত্রীর কুর্সি তাঁর’ বা ‘দেশের প্রধানমন্ত্রী তৈরি করে উত্তরপ্রদেশ’৷ অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আসন পাবে, তারাই দিল্লির মসনদে রাজত্ব করবে৷ প্রবাদ বাক্য হলেও, এখনও পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি৷ ২০১৪-তেও এই সুখ্যাতি বজায় রেখেছিল উত্তরপ্রদেশ৷ তবে সৃষ্টি করেছিল একটি ব্যতিক্রমও৷ ২০১৪-র নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে লোকসভায় পা রাখতে পারেননি কোনও মুসলিম সদস্য৷ ২০১৯-এর লোকসভার আগে সেই রেকর্ড ভাঙলেন আরএলডি প্রার্থী তবসুম হাসান৷ কৈরানা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন জিতে একমাত্র মুসলিম সদস্য হিসাবে উত্তরপ্রদেশ থেকে লোকসভায় পা রাখতে চলেছেন তিনি।

Advertisement

[উপনির্বাচনে দিকে দিকে বিজেপিকে ধাক্কা, কৈরানায় জয়ী মহাজোট]

বৃহস্পতিবার দেশের বিভিন্ন রাজ্যের চারটি লোকসভা ও দশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কৈরানা। নিজেদের মধ্যেকার দূরত্ব মিটিয়ে এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে সমস্ত বিরোধীরা। কংগ্রেস, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, অজয় সিং-এর রাষ্ট্রীয় লোক দল, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একের বিরুদ্ধে এক নীতিতে চলে এই কেন্দ্রে বিরোধী প্রার্থী করা হয় আরএলডি-র তবসুমা হাসানকে। কে তবসুম হাসান? তিনি হলেন, বহুজন সমাজ পার্টির প্রাক্তন সাংসদ মুনওয়ার হাসানের স্ত্রী। অন্যদিকে, এই কেন্দ্রের সাংসদ তথা প্রয়াত বিজেপি নেতা হুকুম সিং-এর খ্যাতির উপরেই ভরসা রাখে গেরুয়া শিবির। তাদের প্রার্থী করা হয় প্রয়াত সাংসদের মেয়ে মৃগাঙ্গ সিং-কে। তবে এই কেন্দ্রে ঝরে গিয়েছে পদ্ম। প্রায় ৫০ হাজার ভোটে বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিং-কে পরাজিত করেছেন আরএলডি-র তবসুম হাসান। ২০১৯-এর আগে মোদি-শাহ জুটি যদি প্রথম ধাক্কাটা খেয়ে থাকেন গোরক্ষপুর-ফুলপুর আসনে বিজেপির পরাজয়ে, তবে কৈরানা আসনে পরাজয় তাদের কাছে দ্বিতীয় বড় ধাক্কা। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

[বাস্তবের ‘হাম দিল দে চুকে সনম’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী]

প্রসঙ্গত, বরাবরাই কৈরানা লোকসভা আসনে ছিল হাসান পরিবারের একাধিপত্যে৷ সমাজবাদী পার্টির হয়ে ১৯৯৬-তে এই আসনে জয়ী হয়েছিলেন তবসুমার স্বামী মুনওয়ার হাসান৷ ২০০৯-তে বহুজন সমাজ পার্টির হয়ে এই আসনে জিতে প্রথম সাংসদ হয়েছিলেন তবসুম সিং৷ সেবার পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী হুকুম সিং-কে৷ তবে ২০১৪-তে প্রবল মোদি ঝড়ে গেরুয়া রঙে ঢাকা পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশ৷ রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একক ভাবে পায় ৭১টি আসন৷ তাঁর জোট সঙ্গী আপনা দল পায় আরও দুটি আসন৷ উত্তরপ্রদেশ থেকে এনডিএ জোটের মোট প্রাপ্য আসন হয় ৭৩টি৷ বাকি আসন পান বিরোধীরা৷ কার্যত মোদি ঝড়ে গোবলয় থেকে ধুয়েমুছে সাফ হয়ে যায় বিরোধীরা৷ কিন্তু জয় পাননি কোনও মুসলিম প্রার্থী৷ মাত্র চারবছরের ব্যবধানে উত্তরপ্রদেশ দেখল অন্যচিত্র, নিজেদের হারানো জমি ফিরে পেল বিরোধী জোট৷ রেকর্ড ভেঙে উত্তরপ্রদেশ থেকে লোকসভায় প্রবেশ করলেন একমাত্র মুসলিম সাংসদ তবসুম হাসান৷

The post ২০১৪ সালের পর যোগীর রাজ্য থেকে প্রথম মুসলিম সাংসদ পেল লোকসভা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement