shono
Advertisement

খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ-নাক-মুখ কোনওটাই ঠিকঠাক জায়গায় নেই নেই৷ ধর্ষণের চিহ্ন মুছতে থেঁতলে ফেলা হয়েছিল মাথা৷ শরীরের বিভিন্ন অঙ্গও ধারাল অস্ত্র দিয়ে কাটা৷ সারা শরীরে কামড় ও আঁচড়ের দাগ৷ এভাবেই আবিষ্কৃত হয়েছিল রোহতকে গণধর্ষিতা যুবতীর মরদেহ৷ তবে তার ময়নাতদন্তের ফলাফল হতবাক করে দিয়েছে দেশবাসীকে৷ জানা যাচ্ছে, মৃতার শরীরে কোনও খাদ্যনালী খুঁজে পাননি  চিকিৎসকরা৷ সেটিও সম্ভবত […] The post খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM May 14, 2017Updated: 11:38 AM May 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ-নাক-মুখ কোনওটাই ঠিকঠাক জায়গায় নেই নেই৷ ধর্ষণের চিহ্ন মুছতে থেঁতলে ফেলা হয়েছিল মাথা৷ শরীরের বিভিন্ন অঙ্গও ধারাল অস্ত্র দিয়ে কাটা৷ সারা শরীরে কামড় ও আঁচড়ের দাগ৷ এভাবেই আবিষ্কৃত হয়েছিল রোহতকে গণধর্ষিতা যুবতীর মরদেহ৷ তবে তার ময়নাতদন্তের ফলাফল হতবাক করে দিয়েছে দেশবাসীকে৷ জানা যাচ্ছে, মৃতার শরীরে কোনও খাদ্যনালী খুঁজে পাননি  চিকিৎসকরা৷ সেটিও সম্ভবত ধর্ষকই কেটেছে বলে অনুমান করা হচ্ছে৷

Advertisement

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে ]

নির্ভয়া কাণ্ডে দোষীদের যখন মৃত্যুদণ্ডের সাজা দিল সুপ্রিম কোর্ট, তখনই আর এক নির্ভয়ার দেখা মিলল রোহতকে৷ শুধু দিন আর স্থানের পরিবর্তন হয়েছে এই যা৷ আর কোথাও কোনও ফারাক নেই৷ আবারও এক গণধর্ষণের ঘটনায় শিহরিত গোটা দেশ৷ প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কিছুদিন আগেই এই যুবতী একজনের থেকে বিয়ের প্রস্তাব পান৷ কিন্তু তিনি তা ফিরিয়ে দেন৷ এর সপ্তাহখানেক পর আবার ওই যুবক তার বন্ধুবান্ধবদের নিয়ে যুবতীর সঙ্গে দেখা করতে আসে৷ তখন তাদের মধ্যে জোর বচসা বাধে৷ তর্কাতর্কির সময় যুবতী ওই যুবকটিকে থাপ্পড় মারেন বলেও জানা যাচ্ছে৷ বদলা নিতেই তাঁকে গণধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়৷ যুবতীর পরিবারের তরফে জানা যাচ্ছে, এরপরই গত ৯ মে তাঁকে একটি প্রাইভেট কোম্পানির গেটের মুখ থেকে অপহরণ করা হয়৷ তারপর কোনও নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ অনুমান, অন্তত সাতজন পাশবিক অত্যাচার চালিয়েছে যুবতীর উপর৷ কিন্তু এখানেই শেষ নয়, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তীব্র নির্যাতন চালানো হয় তাঁর উপর৷ ধর্ষিতার বুকে আঁচড় ও কামড়ের অজস্র চিহ্ন মিলেছে৷ সম্ভবত ধর্ষণের চিহ্ন মুছে দিতে তাঁর মাথা থেতলে দেওয়া হয়৷ মাথায় ভারী কোনও বস্তুর আঘাতেই যুবতীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা৷ সম্ভবত গাড়ির চাকা দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তাঁর মাথা৷ তবে তাঁরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন, যখন দেখেছেন যুবতীর শরীরে খাদ্যনালীটিই নেই৷ এমনিতে শরীরের বিভিন্ন অঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছিল৷ কিন্তু অত্যাচারের মাত্রা এরকম চরম পর্যায়ে যেতে পারে কল্পনাও করতে পারেননি৷ ময়নাতদন্তের ফলপ্রকাশের পর তাই হতবাক গোটা দেশ৷ ঠিক যেভাবে নির্ভয়ার উপর অত্যাচার চালানো হয়েছিল, এখানে যেন তারই পুনরাবৃত্তি দেখা গেল৷

ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট  ]

তদন্তের স্বার্থে এখনই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে নারাজ পুলিশ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে৷ এদিকে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে৷ মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম নিজে ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন৷ কমিশনের অপর সদস্য রেখা শর্মা ইতিমধ্যেই ধর্ষিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন৷ পরে তিনি জানান, “পুরুষরা কেন যে কোনও মহিলার থেকে প্রত্যাখান মেনে নিতে পারে না তার উত্তর আমার জানা নেই৷ কী অত্যাচার করে এই যুবতীকে মারা হয়েছে তা ভেবে আমি শিউরে উঠছি৷ নির্ভয়ার মতো এক্ষেত্রেও দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই চাইব৷”

The post খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার