shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা

অভিযান চালায় বিজানুর ও জালাউনের পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, গরুর মাংস পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 'গ্যাংস্টার আইনে'র ধারায় মাংস প্রক্রিয়াকরণ কারখানার মালিক আতিক আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 04:40 PM Jun 04, 2026Updated: 08:15 PM Jun 04, 2026

কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোর জেলায় মাছ দিয়ে গরুর মাংস ঢাকার চেষ্টা হয়েছিল। যদিও পর্দা ফাঁস হয়েছে অবৈধ গরুর মাংসের ব্যবসার। বুধবার বিজানুরের সাহসপুরায় ১.৬৮ কোটি টাকা মূল্যের উমর ইন্টারন্যাশনাল মিট প্লান্ট সিল করল যোগীরাজ্যের পুলিশ।

Advertisement

ধামপুরের ম্যাজিস্ট্রেটের নির্দেশে এদিন অভিযান চালায় বিজানুর ও জালাউনের পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, গরুর মাংস পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 'গ্যাংস্টার আইনে'র ধারায় মাংস প্রক্রিয়াকরণ কারখানার মালিক আতিক আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১.৬৮ কোটি টাকা। পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই কারখানা থেকে গরুর মাংস পাচার হত। এদের বিরুদ্ধে একাধিক জেলায় মামলা দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, মাছের খাবারের নামে লুকিয়ে গরুর মাংস পরিবহন করত কর্তৃপক্ষ।

গত কয়েক দিনে উমর ইন্টারন্যাশনাল মিট প্লান্টের একাধিক গাড়ি আটক করা হয়। দেখা যায়, ভিতরে মাছের খাবারের নামে রয়েছে গরুর মাংস। এর জেরেই জাউলান এবং বিজানুর, দু'জায়গাতেই মামলা হয়েছে অভিযুক্ত আতিক আহমেদের বিরুদ্ধে। অবৈধ ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ গ্যাংস্টার আইনের বিধান অনুযায়ী বাজেয়াপ্ত করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশে গো-হত্যা ও গরুর মাংসের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্দোর জেলা প্রশাসন জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয় তাঁদের বিরুদ্ধে। এর পরেই বিজানুরে ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement