shono
Advertisement

মোদির রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়ল যুবক

অনুন্নয়নের অভিযোগে মুখ পুড়ল বিজেপি সরকারের। The post মোদির রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়ল যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:17 PM May 29, 2017Updated: 12:47 PM May 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই হোন কিংবা পাঞ্চাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, নেতা-মন্ত্রীদের লক্ষ্য জুতো ছোড়ার প্রবণতা নতুন নয়। কিন্তু এবার মোদির নিজের রাজ্য গুজরাটেই  কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্যকে লক্ষ্য করে জুতো ছুড়ল এক যুবক। তাও আবার অনুন্নয়নের অভিযোগে!

Advertisement

[গোরক্ষকদের মার খেয়ে ‘জয় শ্রী রাম’ বলছেন মুসলিম ব্যবসায়ীরা]

বছর তিনেক আগে সুদিনের স্বপ্ন দেখিয়ে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদি। ক্ষমতা আসার পরও মোদির মুখে সবসময়ই উন্নয়নের কথাই শোনা গিয়েছে। আর মোদির এই উন্নয়নমুখী ভাবমূর্তিকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ-সহ একের এক রাজ্যে ভোট বৈতরনী পার করেছে বিজেপিও। চলতি বছরে বিধানসভা ভোটে গুজরাটে। মোদির রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী ভাবমূর্তিই বড় ভরসা বিজেপির। কিন্তু, সেই গুজরাটেই উন্নয়ন প্রশ্নে মুখ পুড়ল সে রাজ্যের বিজেপি সরকারের। অনুন্নয়নের অভিযোগ তুলে খোদ মোদির মন্ত্রিসভার এক সদস্যকে লক্ষ্য করেই জুতো ছুড়ল এক যুবক।

[দিল্লিতে গণপিটুনিতে পার্কিং কর্মীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ বেঙ্কাইয়ার]

গুজরাটের ভাবনগরের বল্লভীপুরের এক জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্য। সেইসময় তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন ভবেশ সোনানি নামে বছর কুড়ির এক কলেজ পড়ুয়া।  জুতো অবশ্য মন্ত্রীর গায়ে লাগেনি। তবে ঘটনার পরই ভবেশকে গ্রেফতার করে পুলিশ।

[আইএসসি-আইসিএসই পরীক্ষাতেও ছেলেদের টেক্কা দিল মেয়েরা]

জানা যাচ্ছে,এই ভবেশ সোনানি হার্দিক প্যাটেলের পতিদার আমানত আন্দোলনের সঙ্গে যুক্ত। তাঁকে গ্রেফতারের পর থানাতে যান স্থানীয় পতিদার নেতারা। তাঁদের দাবি, গুজরাটের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নের জন্য কিছুই করছে না। তাই ক্ষোভ সামলাতে না পেরে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে ওই কলেজ পড়ুয়া।

[বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!]

প্রসঙ্গত গুজরাটে বেশ কিছুদিন ধরেই প্যাটেল সম্প্রদায়ের জন্য ওবিসি কোটায় সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে আন্দোলন করে আসছে পতিদারদের এই সংগঠনটি।

The post মোদির রাজ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুড়ল যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার