shono
Advertisement

জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন?

কেন আচমকা এই চুড়ির উদয়? একি কোনও নয়া নিদান? The post জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:00 PM May 18, 2017Updated: 08:30 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে শাঁখা-পলা বা বিশেষ ধরনের চুড়ি পরে থাকেন সধবা মহিলারা৷ দীর্ঘদিনের প্রথা মেনেই তা পরে থাকেন মহিলারা৷ তবে সম্প্রতি উত্তরপ্রদেশে গর্ভবতী মহিলাদের দেখা গেল এক বিশেষ ধরনের চুড়ি পরতে৷

Advertisement

ইমাম পদ ছাড়তে নারাজ বরকতি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ]

কেন আচমকা এই চুড়ির উদয়? একি কোনও নয়া নিদান? জানা যাচ্ছে, এর সঙ্গে ধর্মীয় কোনও যোগাযোগ নেই৷ নেই সংষ্কারও৷ বরং আছে বিজ্ঞানের সম্বন্ধ৷ এই চুড়ি আসলে ‘স্মার্ট ব্যাঙ্গেল’৷ যা বিশেষভাবে বানানো হয়েছে গর্ভবতীদের জন্য৷ গর্ভবতীদের স্বাস্থ্যরক্ষায় গোটা বিশ্বেই নানাধরনের সতর্কতা ও সচেতনার প্রচার হচ্ছে৷ ভারতের মতো দেশে প্রসূতিমৃত্যুর হারও বেশি৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গর্ভবস্থায় স্বাস্থ্যের সঠিক যত্ন না নেওয়ার কারণেই এই বিপত্তি ঘটে৷ তা রুখতেই তৈরি হয়েছে এই ‘স্মার্ট ব্যাঙ্গেল’৷ প্লাস্টিকের তৈরি এই চুড়ি ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল৷ গর্ভাবস্থায় তা আর বারবার পাল্টানোর দরকার নেই৷ কী করবে এটি? বিভিন্ন সময় অডিও ক্লিপের মাধ্যমে প্রসূতিকে এটি নানা বিষয়ে সতর্ক করবে৷ যেমন ধোঁয়া বা বিপজ্জনক গ্যাসের সামনাসামনি এলে অ্যালার্ম বেজে উঠবে৷ এছাড়া চেক আপ ও অন্যান্য বিষয়ের কথাও মনে করিয়ে দেবে এই ব্যাঙ্গেল৷ এটির নাম দেওয়া হয়েছে COEl  বা কার্বন মনোক্সাইড এক্সপোজার লিমিটেড৷ ইনটেল ও বাংলাদেশের গ্রামীণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এটি৷

শিশুকে কামড়ানোর জেরে এক সারমেয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানে ]

পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় প্রতিদিনই ৮৩০ জন মহিলা গর্ভাবস্থা বা প্রসবের সময় প্রাণ হারান৷ এর এক তৃতীয়াংশ মহিলাই দক্ষিণ এশিয়ার৷  বাংলাদেশে প্রতি বছর প্রসূতি মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০০৷ প্রতিবেশী ভারতেও অবস্থার তেমন উন্নতি নেই৷ উত্তরপ্রদেশে প্রসূতিমৃত্যুর হার বেশি হওয়ায়, সেখানেই পরীক্ষামূলকভাবে এই ব্যাঙ্গেল চালু করা হয়েছে৷ সাধারণ সচেতনতার অভাবে বা অবহেলার কারণেই প্রসূতিমৃত্যুর হার বাড়ছে৷ এই ব্যাঙ্গেল সেক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷

 

The post জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার