shono
Advertisement

Breaking News

Sonia Gandhi

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অস্ত্রোপচার হবে কংগ্রেস নেত্রীর

গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
Published By: Biswadip DeyPosted: 01:11 PM May 13, 2026Updated: 02:54 PM May 13, 2026

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গুরুগ্রামের এক শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, সেখানেই একটি অস্ত্রোপচার হবে তাঁর। তবে অস্ত্রোপচারটি খুব গুরুতর কিছু নয় বলেই সূত্রের দাবি। ঠিক কী অস্ত্রোপচার হবে তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

৭৯ বছরের সোনিয়া রাজস্থানের রাজ্যসভা সাংসদ। সম্প্রতি বারবার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে। গত মার্চেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বর্ষীয়ান নেত্রীর। তাঁকে ভর্তি করা হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। এর আগে দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এছাড়াও গত বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া (Sonia Gandhi)। ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে গত বছর তিনেক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। পাঁচবারের লোকসভার সাংসদ সোনিয়া পরে রাজ্যসভার সাংসদ হন। তবে রাজ্যসভার সাংসদ হলেও দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামান না তিনি। যদিও গত দু'দশকের নিরিখে তিনিই কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement