shono
Advertisement
SpiceJet

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! চেন্নাইতে জরুরি অবতরণ দুবাইগামী স্পাইসজেটের বিমানের

যাত্রী এবং ক্রু প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Published By: Subhodeep MullickPosted: 06:24 PM Oct 27, 2025Updated: 06:24 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! এবার চেন্নাইতে জরুরি অবতরণ করল দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান। উড়ানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, সোমবার বেলায় এসজি-২৩ বিমানটি তামিলনাড়ুর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সামান্য কাঁপতে থাকে উড়ানটি। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটি চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।

কিন্তু বিমানটির ঠিক কোথায় যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, তা জানা যায়নি। বিমান সংস্থার তরফেও আনুষ্ঠিকভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। চারদিন আগেই মাঝআকাশে পাটনাগামী স্পাইসজেটের অন্য একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। দিল্লি থেকে রওনা দিয়েছিল বিমানটি। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটি ফের দিল্লিতেই ফিরে যায়। এরকমই একের পর এক ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বিমানে যাত্রী নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি!
  • এবার চেন্নাইতে জরুরি অবতরণ করল দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান।
  • উড়ানটিতে মোট ১৬০ জন যাত্রী এবং ৭ জন ‘ক্রু’ ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Advertisement