সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ। গত দুমাসে যে হারে তেলের দাম বাড়ছিল, তার তুলনায় অনেকটাই স্বস্তির এ খবর। যদিও উল্টোদিকে ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ল অনেকটাই। সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ল প্রায় ৫.৫৭ টাকা।
[ প্রাইম মেম্বারশিপ না নিলে বন্ধ হবে Jio-র পরিষেবা? ]
তবে ভরতুকিহীন গ্যাসের ক্ষেত্রে স্বস্তিতে থাকবেন মধ্যবিত্তরা। কেননা এক্ষেত্রে সিলিন্ডারপিছু গ্যাসের দাম কমল প্রায় ১৪ টাকা ৫০ পয়সা। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার ডাকে সাড়া দিয়ে বহু মানুষই গ্যাসে ভরতুকি ছেড়েছিলেন। তাঁরাও এখন থেকে বেশ কম দামেই গ্যাস পাবেন। গত মার্চ মাসেই একধাক্কায় অনেকটা দাম বেড়েছিল ভরতুকিহীন গ্যাসের। প্রায় ৮৬ টাকা দাম বেড়েছিল প্রতিটি সিলিন্ডারে। তবে ৭৩৭.৫০ টাকার পরিবর্তে এখন থেকে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম হল ৭২৩ টাকা।
[ প্রতি তিন-চার বছর অন্তরই কি বদলানো হবে নোট? ]
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসেই তেলের দাম কমে বা বাড়ে। গত দুমাসে অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চে তা ছিল বাড়তির দিকে। সম্প্রতি তা কমেছে প্রায় ৫.১ শতাংশ. আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাসের দামের এই হেরফের বলে জানা যাচ্ছে।
[ পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেই ধর্ষণের শিকার প্রতিবন্ধী নাবালিকা ]
The post একলাফে অনেকটাই বাড়ল ভরতুকিযুক্ত গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.
