সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে ধাক্কা৷ ফের মধ্যবিত্তদের হেঁশেলে টান পড়তে চলেছে৷ সিলিন্ডার পিছু ২ টাকা হারে বাড়ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ পাশাপাশি নতুন বছরে ৮.৬ শতাংশ হারে অর্থাৎ প্রতি কিলোলিটার ৫২,৫৪০ টাকা করে বাড়ছে বিমানের জ্বালানির দাম৷ স্বভাবতই তাই বিমানভাড়াও যে বাড়বে সেটাও বলাই বাহুল্য৷ যদিও গত মাসেই ৩.৭ শতাংশ হারে এটিএফ অর্থাৎ বিমানের জ্বালানির দাম কমেছিল৷
তবে গত ৭ মাসে ৮ বার রান্নার গ্যাসের দাম বাড়ল৷ এনিয়ে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৩২.৭১ টাকা থেকে থেকে বেড়ে ৪৩৪. ৭১ টাকা হল৷ গত জুলাই মাস থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারে ধীরে ধীরে ভর্তুকি তোলার পন্থা নিয়েছে কেন্দ্র৷
The post ফের বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম appeared first on Sangbad Pratidin.
