shono
Advertisement
Supreme Court

'আদালত ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল নয়', শুনানির অডিও-ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট বন্ধ করল সুপ্রিম কোর্ট

কোনও অডিও বা ভিডিও পোস্ট করার প্রয়োজন হলে, তার আগে আদালতের অনুমতি নিতে হবে।
Published By: Arpita MondalPosted: 06:41 PM Jul 24, 2026Updated: 07:14 PM Jul 24, 2026

এজলাসে শুনানি চলাকালীন রেকর্ড করা অডিও বা ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, আদালত ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল নয়। তাই এজলাসে সওয়াল-জবাবের ভিডিও বা অডিও রেকর্ড করে তা সমাজ মাধ্যমে পোস্ট ছড়িয়ে দেওয়া যাবে না। কোনও অডিও বা ভিডিও পোস্ট করার প্রয়োজন হলে, তার আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে নিয়মে কাটছাঁট করেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

যথেচ্ছভাবে শুনানির অডিও-ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মামলাকারী। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলর অনুমতি ছাড়া আদালতের বিচারপ্রক্রিয়ার কোনও অডিও-ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা যাবে না।

সমাজমাধ্যমে বিচারপ্রক্রিয়ার নির্দিষ্ট কিছু অংশ তুলে ধরে অপপ্রচার করা এবাং আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সাংবাদিক। যথেচ্ছভাবে শুনানির অডিও-ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মামলাকারী। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলর অনুমতি ছাড়া আদালতের বিচারপ্রক্রিয়ার কোনও অডিও-ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা যাবে না। অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে এই নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই জানিয়েছে কোর্ট।

এজলাসের অডিও বা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তিনি জানিয়েছেন, বিভিন্ন সোশাল মিডিয়া সাইটে এই ধরনের ভিডিও ছেয়ে গিয়েছে। আইনজীবীরা কীভাবে সওয়াল করছেন, তা-ও দেখানো হচ্ছে। এ কথা শুনে বিচারপতি বাগচীর মন্তব্য, "ঝুলি থেকে বাঘ বেরিয়ে পড়েছে। এখন আর তাকে নিয়ন্ত্রণ করতে পারব না।" আদালতে যে সমস্ত মামলার শুনানি ভার্চুয়ালি হয়, সেখানেও রাশ টানার কথা জানান বিচারপতি। অভিযোগ, ওই সমস্ত ভার্চুয়াল শুনানির লিঙ্ক নির্বিচারে ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়। এ বিষয়ে মেটা, এক্স এবং অন্যান্য সমাজমাধ্যমের প্ল্যাটফর্মকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement