shono
Advertisement
Lashkar Module In India

দু'দশক আগে তিহাড় থেকে বেরিয়ে দেশছাড়া! ভারতে লস্কর ষড়যন্ত্রের হোতা শাবিরের 'চাচাজি' হাফিজ সইদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতে জন্ম হলেও বাংলাদেশে গিয়ে যুবাদের মগজধোলাই দিয়ে লস্করের সদস্য করত লোন।
Published By: Kishore GhoshPosted: 05:25 PM Feb 23, 2026Updated: 08:11 PM Feb 23, 2026

২৬/১১ হামলার মূলচক্রী লস্কর প্রধান হাফিজ সইদের 'কোড নেম' 'চাচাজি', ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা লস্কর কমান্ডার জাকির-উর-রহমান লকভির 'কোড নেম' 'তায়জি'। বাংলাদেশে বসে ভারতে হামলার ছক কষা লস্কর (Lashkar Module In India) জঙ্গি শাবির আহমেদ লোন সম্পর্ক খোঁজখবর করতেই উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, লস্করের তৃতীয় সর্বোচ্চ পদে থাকা আবু এআই কোমার ঘনিষ্ট এই লোন। কোমা গত বছর দিল্লির লালাকেল্লায় হামলার অন্যতম চক্রী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতে জন্ম হলেও বাংলাদেশে গিয়ে যুবাদের মগজধোলাই দিয়ে লস্করের সদস্য করত লোন। সে মূলত বাংলাদেশি নাগরিকদের ভারতে সন্ত্রাসের জন্য নিয়োগ করছিল। শাবিরের শেষ লোকেশন ছিল দিল্লির শাহিনবাগ এলাকা। দিল্লি পুলিশের বিশেষ সেল বর্তমানে তাঁর স্থানীয় নেটওয়ার্ক খতিয়ে দেখছে। এই সফরে তাঁকে কে কীভাবে সাহায্য করেছেন তাও জানার চেষ্টা চলছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশ-ভিত্তিক জঙ্গি সংগঠনের সহায়তায় ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গতকালই কলকাতা ও তামিলনাড়ু থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করেছিল শাবির আহমেদ লোনকে। সেই সময় তার কাছ থেকে একে-৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র মিলেছিল। প্রায় বছর দশেক তিহাড় জেলে বন্দি থাকার ২০১৮ সালে জেলমুক্ত হয় লোন। এর পরেই বাংলাদেশ পালিয়ে যায় সে। সেখানে গিয়ে আইএসআইয়ের মদতে লস্করে নিয়োগের কাজ শুরু করে। তাদের কাজে লাগিয়ে ভারতে নাশকতার ছক কষেছিল লস্কর। নেতৃত্ব দিচ্ছিল লোন। যদিও গতকালের ধড়পাকড়ের পরে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement