shono
Advertisement
Chandranath Rath

চন্দ্রনাথ খুনে বারাণসী থেকে সিবিআইয়ের জালে আরও এক, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ৪ জনই উত্তরপ্রদেশের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও এক সাফল্য সিবিআইয়ের। মঙ্গলবার বিনয় রাই নামে আরও এক ব্যক্তি ধরা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে।
Published By: Subhajit MandalPosted: 11:03 PM May 19, 2026Updated: 11:03 PM May 19, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও এক সাফল্য সিবিআইয়ের। মঙ্গলবার বিনয় রাই নামে আরও এক ব্যক্তি ধরা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। তাকে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে।

Advertisement

বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার পর ঠিক দু’দিন পর অর্থাৎ গত ৬ মে রাতে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথকে। ব্যস্ততম মধ্যমগ্রামের রাস্তায় এলোপাথাড়ি গুলি করে খুন করা হয় তাঁকে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম চন্দ্রনাথের গাড়ির চালক। ঘটনার পরেই রাজ্য পুলিশ সিট গঠন করে। সিআইডির শীর্ষ আধিকারিককে মাথায় রেখে বিশেষ এই তদন্তকারী দল গঠন হয়। সিটের আধিকারিকরাই উত্তরপ্রদেশ থেকে দুজনকে গ্রেপ্তার করে। বক্সার থেকেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বক্সার থেকে ধৃত ব্যক্তি শার্প শুটার।

এরমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইকে। সিটের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে দফায় দফায় জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতদের জেরা করে আরও একাধিক অভিযুক্তের নাম উঠে আসে। তাঁদের মধ্যে রাজকুমার সিং নামের এক অভিযুক্তকে সোমবারই গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সূত্রের দাবি, উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া থানার রতনপুর এলাকার বাসিন্দা রাজকুমার দীর্ঘদিন ধরেই পেশাদার শুটার হিসেবে কাজ করত।

রাজকুমারের গ্রেপ্তারির পরও উত্তরপ্রদেশজুড়ে অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই তল্লাশিতেই সাফল্য। মঙ্গলবার রাতে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক খুনে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল ৫। এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে সিট। দু'জনকে গ্রেপ্তার করল সিবিআই। তাৎপর্যপূর্ণভাবে পাঁচজনের মধ্যে ৪ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার