shono
Advertisement

বুলেট ট্রেনের বদলে আগে রেলের পরিষেবার দিকে নজর দিক কেন্দ্র: শিব সেনা

রেলের সুরক্ষা ও পরিষেবা ইস্যুতে মোদি সরকারকে খোঁচা উদ্ধব ঠাকরের দলের। The post বুলেট ট্রেনের বদলে আগে রেলের পরিষেবার দিকে নজর দিক কেন্দ্র: শিব সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Sep 15, 2017Updated: 10:47 AM Sep 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের সঙ্গে ফের একবার সংঘাতে শিব সেনা। ভারত-জাপানের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিল্যান্যাস হয়েছে বহু প্রতিক্ষীত বুলেট ট্রেনের।২০২২ সালের আগস্ট মাসের মধ্যে পথ চলা শুরু করবে এই ট্রেন। প্রাথমিকভাবে ছুটবে মুম্বই-আমেদাবাদ রুটে। কিন্তু নিজেদের মুখপত্র ‘সামনা’য় সেই প্রসঙ্গেই নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করল শিব সেনা। বুলেট ট্রেন নয়, বরং জাপানের কাছ থেকে রেলের সুরক্ষা পদ্ধতিটি গ্রহণ করা উচিত। তাহলেই দেশের ভাল হত।

Advertisement

[সন্ত্রাস জর্জরিত রোহিঙ্গাদের প্রতিদিন অন্ন জোগাচ্ছে এই শিখ স্বেচ্ছাসেবী সংস্থা]

একদিকে, জাপানের প্রধানমন্ত্রীর উদ্যোগে বুলেট ট্রেনের শিল্যান্যাস হচ্ছে তখন সেখানে গত এক মাসের ব্যবধানে একের পর এক রেল দুর্ঘটনার খবর শিরোনামে উঠে আসছে। বৃহস্পতিবারই নয়াদিল্লি স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে ট্রেনটির গার্ডের কামরা। বুলেট ট্রেনের শিল্যানাস এবং রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনার খবরের তুলনাও করা হয় মুখপত্রে। যাত্রী সুরক্ষা ও পরিষেবা উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত রেল মন্ত্রকের। এমনটাই মত শিব সেনার। সেখানে আরও বলা হয়েছে, ‘১৯৬৪ সাল থেকে জাপানে বুলেট ট্রেন চলে। তাও আবার ঘণ্টায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার বেগে। অত জোরে ছোটা সত্ত্বেও দুর্ঘটনার সংখ্যা অতি নগণ্য। মাত্র সাত মিনিট পরিষ্কার হয়ে যায় গোটা ট্রেন। তারপর ফের ছুটতে শুরু করে। এক মিনিটও দেরি হয় না।’

[মোহময়ী স্বরে ‘রাত জাগাতে’ হাজির ‘তুমহারি সুলু’]

এর সঙ্গে ভারতীয় রেল পরিষেবার তুলনা করে বলা হয়, ‘এদেশে ট্রেনের গতিবেগ বেশি নয়, তা সত্ত্বেও দুর্ঘটনাও ঘটছে। কিন্তু এজন্য কাউকে জবাবদিহি করতে হয় না। ভারতের উচিত বুলেট ট্রেনের পাশাপাশি কীভাবে রেল যাত্রাকে সুরক্ষিত করা যায় কিংবা পরিষেবা উন্নত করা যায়? জাপানের কাছ থেকে সেটাও শিখে নেওয়া। এতে গোটা দেশ খুশি হত।’ সবশেষে তাতে লেখা হয়েছে, ‘বর্তমানে আমাদের দেশের বুলেট ট্রেন রাজধানী এক্সপ্রেস, অন্তত সেটাকে বাঁচান’।

[রোহিঙ্গাদের ধর্ষণ করছে মায়ানমার সেনা, বিস্ফোরক অভিযোগ শরণার্থীদের]

The post বুলেট ট্রেনের বদলে আগে রেলের পরিষেবার দিকে নজর দিক কেন্দ্র: শিব সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার