shono
Advertisement

Breaking News

মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার স্টিয়ারিংয়ে হাত মহিলাদেরই

ফোন করলে মহিলাদের জন্য হাজির হবেন মহিলা চালকরাই৷ The post মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার স্টিয়ারিংয়ে হাত মহিলাদেরই appeared first on Sangbad Pratidin.
Posted: 12:46 PM Apr 03, 2017Updated: 12:47 PM Dec 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে বাড়ি ফিরতে বহু মহিলাই বিভিন্ন সংস্থার ক্যাব ডাকেন৷ কিন্তু মহিলা চালকের দেখা মেলে না৷ ফলত নিরাপত্তা নিয়ে খানিকটা সংশয়, ভয় ভয় থেকেই যায়৷ এ দেশে মহিলা চালক অবশ্য বিরল নয়৷ আবার সাধারণ ক্যাবে মহিলাদের হেনস্তা হওয়ার ঘটনাও আকছার দেখা যায়৷ এ দুই বাস্তবতার ভিতর ফারাক ক্রমশ কমছে৷ কেননা এবার মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে স্টিয়ারিংয়ে হাত রাখছেন মহিলা চালকরাই৷

Advertisement

[ ৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা ]

গোটা দেশেই এরকম বেশ কিছু ক্যাব সার্ভিস চালু হয়েছে৷ ‘অন কল’ এই ট্যাক্সিগুলিকে প্রয়োজনমতো ফোন করে ডেকে নেওয়া যায়৷ মহিলাদের জন্য আসবেন মহিলা চালকই৷ সমাজকর্মী সুসিবেন শাহ চালু করেছেন প্রিয়দর্শিনী ট্যাক্সি সার্ভিস৷ যেখানে সমস্ত চালকই মহিলা৷ চালকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাকও আছে৷ ফলে চিনতে অসুবিধা হয় না৷ মুম্বইয়ের যেকোনও কোণায় পৌঁছে যান এই চালকরা৷ মহিলাদের নিরাপত্তা তো থাকলই, পাশাপাশি মহিলাদের কর্মসংস্থানেরও একটি দিগন্ত খুলে দিয়েছে এই সার্ভিস৷

মাছ ধরতে ব্যাগে গ্রেনেড, বিমানবন্দরে গ্রেপ্তার জওয়ান ]

একইরকম কাজ করে চলেছে কেরলের ‘শি ট্যাক্সি’ বা বেঙ্গালুরুর ‘উইমেন ক্যাবস’৷ তালিকায় থাকবে হায়দরাবাদের ‘শি ক্যাবও’৷ প্রত্যেকটি ক্যাব সার্ভিসেরই তুমুল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মহিলাদের মধ্যে৷ ফলে বহু মহিলা কর্মসংস্থান হিসেবে চালকের পেশা বেছে নিচ্ছেন৷ এদিকে হেনস্তার হাত থেকে বাঁচতে মহিলারাও এই ধরনের ট্যাক্সি ডাকতেই অনেক স্বচ্ছন্দ বোধ করছেন৷ না চালকের কোনও সংশয় থাকছে, না যাত্রীর কোনও ভয় থাকছে৷ আর এই ভয়হীন সফরই অর্থনৈতিকভাবে এগিয়ে দিচ্ছে মহিলাদের৷ সব মিলিয়ে উইমেন এমপাওয়ারমেন্টের যেন এক নতুন দিশা দেখাচ্ছে এই ক্যাব সার্ভিসগুলি৷

নাবালক প্রেমিকের সঙ্গে বাড়িতেই সহবাস, গ্রেপ্তার ২১ বছরের যুবতী ]

The post মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার স্টিয়ারিংয়ে হাত মহিলাদেরই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার