shono
Advertisement

হিন্দু ঐতিহ্য ধরে রাখতে মন্দিরেও এবার পোশাক বিধি

দেবস্থানে জিনস, টি-শার্ট, খাটো ঝুলের স্কার্ট ও শর্টস পরায় নিষেধাজ্ঞা। The post হিন্দু ঐতিহ্য ধরে রাখতে মন্দিরেও এবার পোশাক বিধি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Jun 02, 2017Updated: 04:26 AM Jun 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি লাউঞ্জ, পাঁচতারা হোটেল-রেস্তোরাঁ কিংবা ইণ্টারভিউ বোর্ডের সামনে যাওয়ার আগে ক্যাজুয়াল পোশাক বর্জন করা হয়, তা হলে মন্দিরে কেন নয়? প্রশ্ন তুলেছে তেলেঙ্গানার ভদ্রাচলমের শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দির৷ আর এই মর্মে দেবস্থানে জিনস, টি-শার্ট, খাটো ঝুলের স্কার্ট ও শর্টস পরায় নিষেধাজ্ঞা জারি করেছে সেই মন্দিরের কর্তৃপক্ষ৷

Advertisement

[গো-বিধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য, সুর নরম বিজেপির]

বৃহস্পতিবার তারা জানিয়েছে, এখন থেকে শুধু ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে এলেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ ও বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন৷ অন্যথায় পর্যটক বা দর্শনার্থীদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না৷ তেলেঙ্গানার ওই মন্দিরের এক্সিকিউটিভ অফিসার কে প্রভাকর শ্রীনিবাস বলেছেন, “হিন্দু ঐতিহ্যকে ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”

[দিল্লিতে তীব্র ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা]

মন্দির বা ধর্মস্থানে ড্রেস কোড চালুর ঘটনা অবশ্য এই প্রথম নয়৷ দর্শনার্থীদের পোশাক নিয়ে বিধি নিষেধ চালু করে এর আগে বিতর্কের মুখে পড়েছে তামিলনাড়ুর বহু মন্দির৷ গত বছর ওই ড্রেস কোড বিধিতে স্থগিতাদেশও দেয় মাদ্রাজ হাই কোর্ট৷ বিষয়টিকে দর্শনার্থীদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও ক্ষোভ জানান অনেকেই৷ কিন্তু, তাতে প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা কোনওভাবে প্রভাবিত হয়েছে বলে মনে হয় না৷ অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরেও প্রবেশের জন্য ড্রেস কোড রয়েছে৷ সেখানে প্রবেশের জন্য পুরুষকে ধুতি বা লুঙ্গি পরতে হয়৷ সঙ্গে কাঁধে নিতে হয় ঐতিহ্যবাহী কান্দুভা৷ সাদা পাজামা ও কুর্তা পরেও পুরুষ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশে কোনও বাধা নেই৷ কিন্তু, মেয়েদের ক্ষেত্রে মন্দিরে প্রবেশের জন্য শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতেই হবে৷ অন্য কোনও পোশাকে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ সেখানে৷

The post হিন্দু ঐতিহ্য ধরে রাখতে মন্দিরেও এবার পোশাক বিধি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার