সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দুঁদে প্রধানমন্ত্রী হিসেবে অনেকের কথাই উঠে আসে৷ এখনও অনেকেই ইন্দিরা গান্ধীকেই জাঁদরেল প্রধানমন্ত্রীর আখ্যা দিয়ে থাকেন৷ আবার পাকিস্তানকে শায়েস্তা করার ক্ষেত্রে অটলবিহারী বাজপেয়ীকে এগিয়ে রাখতে চান কেউ কেউ৷ ওদিকে মুক্ত অর্থনীতির জন্য রাজীব গান্ধীর জনপ্রিয়তাও কম নয়৷ কিন্তু তাঁদেরকে সবাইকে ছাপিয়ে একটা বিষয়ে অন্তত এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রীতিমতো কৃতিত্বের অধিকারী তিনি৷
কী সেই কৃতিত্ব?
জনসংযোগকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ এ কথা ঠিক যে পূর্বতন প্রধানমন্ত্রীদের আমলে, সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম ছিল না৷ কিন্তু থাকলেই যে সকলে তা পূর্ণমাত্রায় ব্যবহার করতে পারেন তা তো নয়৷ সেই নিরিখে বর্তমান প্রধানমন্ত্রী অনেকটাই এগিয়ে৷ এই মুহূর্তে টুইটারে তাঁর অনুগামীর সংখ্যা ৩০ মিলিয়নেরও বেশি৷ বারাক ওবামা চলে যাওয়ার পর, তিনিই এই মুহূর্তে টুইটারে যে সবথেকে জনপ্রিয় রাজনীতিবিদ, তা বলার অপেক্ষা রাখে না৷ এক্ষেত্রে তাঁকে ছাপিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভারতে প্রধানমন্ত্রীর পরেই সবথেকে বেশি জনপ্রিয়র তালিকায় আছেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ আর গোটা টুইটারে সবথেকে জনপ্রিয় এখনও কেটি পেরি৷ তাঁর অনুগামীর সংখ্যা ৯৮ মিলিয়নেরও বেশি৷
[ কেপিএস গিলের অন্ত্যেষ্টিতে যোগ দিলে কড়া শাস্তি, হুঁশিয়ারি শিখ সংগঠনের ]
এ সবই অবশ্য শুকনো তথ্য৷ আসলে প্রধানমন্ত্রী হিসেবে জনসংযোগে রীতিমতো বিপ্লব এনেছেন প্রধানমন্ত্রী৷ বর্তমান সময়ের ট্রেন্ড ফলো করেই সোশ্যাল মিডিয়াকে তিনি যোগাযোগের মাধ্যম করে তুলেছেন৷ যে সময় তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন ইস্যু তুলে ধরতে পছন্দ করে, সমাধানও চায় সেখানে, সেই সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকেই তাঁর মুখপত্র করে তুলেছেন প্রধানমন্ত্রী৷ নিজের মতাদর্শের কথা তো তিনি জানানই৷ পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর কী প্রত্যাশা তাও জানাতে কসুর করেন না৷ শুধু তাই নয়, যদি কেউ দেশের জন্য ভাল কাজ করেন তবে সে খবর রিটুইটও করেন তিনি৷ এমনকী তাঁকে ফলো করতেও দ্বিধা করেন না৷ এই কাজই তাঁকে জনপ্রিয় করে তুলেছে৷ ২০১৪ সালে তাঁর অনুগামী সংখ্যা যত ছিল, তা বেড়েছে আশাতীতভাবে৷ টুইটারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত সম্পর্কে এখন এই সোশ্যাল নেটওয়ার্কিই সাইটে বেশি বেশি করে কথা হচ্ছে৷ এবং তাঁর অন্যতম কারণ প্রধানমন্ত্রী স্বয়ং৷ সন্দেহ নেই, এর আগেই অন্যান্য প্রধানমন্ত্রীও জনসংযোগ করেছেন৷ তবে সোশ্যাল মিডিয়াকে যেভাবে কাজে লাগিয়েছেন মোদি, তাতে এ কৃতিত্ব তাঁরই প্রাপ্য৷
[ রাষ্ট্রপতি বাছতে বিরোধীদের সঙ্গে আলোচনার আশ্বাস অমিতের ]
The post জানেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন কৃতিত্বটি শুধু মোদিরই? appeared first on Sangbad Pratidin.
