shono
Advertisement

জানেন, কিভাবে ইঞ্জিন ছাড়াই চলল এই ট্রেন?

ইঞ্জিনহীন ট্রেনের বলি বশে কিছু গবাদি পশু।
Posted: 04:58 PM Jul 12, 2017Updated: 11:28 AM Jul 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জিন নেই। তাও ট্রেন চলল। দিব্যি গড়গড়িয়ে। প্রায় তিরিশ কিলোমিটার যাওয়ার পর থামল সেই ট্রেন। ততক্ষণে ইঞ্জিনহীন ট্রেন চাপা দিয়েছে ছটা ছাগল আর বেশ কয়েকটা বাছুরকে। তবে কোনও মানুষের মৃত্যু হওয়ার বা আহত হওয়ার খবর মেলেনি। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের তানাকপুর স্টেশনে। ইঞ্জিন ছাড়াই ৮টি কোচ এদিন স্টেশন থেকে প্রায় তিরিশ কিলোমিটার গড়িয়ে যায়।

Advertisement

তানাকপুর ও মাঝোলা স্টেশনের মাঝে যে ৫০ কিমি রেললাইন, তা ব্রডগেজ। সেই রেললাইনের ওপরই কাজ চলছিল। যারা সেই কাজের বরাত পেয়েছিল, গাফিলতি তাদেরই বলে জানিয়েছে উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রাজেন্দ্র সিংয়ের।

যে তিরিশ কিমি রাস্তা গড়িয়ে এল আটটি কোচ, তারমধ্যে অন্তত ১২টি লেভেল ক্রসিং পড়ে। তবে লাইন বন্ধ থাকায় অন্য ট্রেনের যাতায়াত ছিল না। ফলে ট্রেন সংঘর্ষের মতো বড় দুর্ঘটনা ঘটেনি। যদিও প্রাণহানির আশঙ্কা এখানে ছিল। লোহার বারি কোনও বস্তুতে ধাক্কা খেয়ে কোচগুলির দৌড় থামে। খাতিম রেলস্টেশনের কাছে ইঞ্জিনবিহীন ৮টি কোচ দাঁড়িয়ে যায়। গোটা ঘটনায় কাদের গাফিলতি রয়েছে, সেবিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে রেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার