shono
Advertisement

ভিন সম্প্রদায়ে প্রেম, অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল তরুণীকে

স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের। The post ভিন সম্প্রদায়ে প্রেম, অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল তরুণীকে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Sep 04, 2019Updated: 04:32 PM Sep 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য সম্প্রদায়ের এক যুবককে মনে ধরেছিল। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আদিবাসী তরুণী। আর তার জেরেই মারধরের পর অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরাল তাঁরই সম্প্রদায়ের লোকজনেরা। তাতে সায় দিল তাঁর পরিজনেরাও। মধ্যপ্রদেশের আলিরাজপুরের এই ঘটনাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: ডাক্তার পেটালে ১০ বছরের জেল, নয়া বিল কেন্দ্রের]

মধ্যপ্রদেশের আলিরাজপুরের তেমাচি গ্রামে বাস করতেন ভিলালা সম্প্রদায়ের বছর উনিশের ওই তরুণী। ভিল সম্প্রদায়ের এক যুবককে মনে ধরে তাঁর। প্রাপ্তবয়স্ক দু’জনের মন বিনিময় হয়। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এ খবর চাউর হতে সময় লাগল না। জানতে পারেন তাঁর পরিজনেরা। লোকমুখে গোটা গ্রামের লোকজনেরাও জেনে ফেলেন সম্পর্কের কথা। ভিন সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রেমের পরিণতি নৈব নৈব চ! তাই তো মেয়েকে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দেন পরিজনেরা। কিন্তু তরুণী তাতে রাজি নন।

[আরও পড়ুন: NRC বিতর্ক এড়াতে পদক্ষেপ, ‘প্রোটেক্টেড এরিয়া’-র আওতায় আনা হল অসমকে]

‘অবাধ্য’ তরুণীকে মোক্ষম শিক্ষা দিতে চান পরিজনেরা। তাই শাস্তিস্বরূপ প্রথমে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়। তারপর অর্ধনগ্ন করে ঘোরানো হয় গোটা গ্রাম। কান্নাকাটি করে প্রাণভিক্ষা করেন তরুণী। তবে তাতেও মন গলেনি নীতি পুলিশদের। পরিবর্তে কপালে জুটেছে মারধর। এমন অমানবিক ঘটনায় বাধা দেননি কেউই। অথচ পুরো ঘটনাটি স্মার্টফোনে ভিডিও করেন অনেকেই।

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে উদ্যোগী অমিত শাহ, ভূস্বর্গের ১০০ জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর]

ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নজরে আসে পুলিশের। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। তাই আপাতত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই গ্রামে গিয়ে তরুণীর খোঁজ করেন তদন্তকারীরা। তবে অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানোর পর থেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছেন তরুণী এবং তাঁর বাবা। ফেরার নির্যাতিতার আত্মীয়-পরিজনেরাও। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

The post ভিন সম্প্রদায়ে প্রেম, অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল তরুণীকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার