shono
Advertisement
Madhya Pradesh

সন্তানের সামনেই আদিবাসী মহিলাকে গণধর্ষণ! কপালে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করল চোরেরা

দুষ্কৃতীরা মহিলার স্বামীকে আটকে, মহিলা ও তাঁর ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঝোপের আড়ালে। সেখানে ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর চোখের সামনে এঁকে এঁকে ধর্ষণ করে মহিলাকে। চিৎকার করলে ছেলেকে খুন করার হুমকি দেয়।
Published By: Amit Kumar DasPosted: 12:41 PM Jun 21, 2026Updated: 12:43 PM Jun 21, 2026

নাবালক পুত্রের সামনেই মাকে গণধর্ষণ! কপালে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোরের দল। গত বৃহস্পতিবার ভয়ংকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বদনগর এলাকার এক খামারে। আদিবাসী মহিলাকে গণধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়ে, ওই খামারে পাহারাদারের কাজ করতেন আদিবাসী দম্পতি। সারাদিন কাজের পর ওই দম্পতি ও তাঁদের ১২ বছরের পুত্র এক কুঁড়েঘরে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে সেখানে হাজির হয় ৫ সদস্যের চোরেরদল। ঘুমন্ত পরিবারকে জাগিয়ে গোটা খামারে তাণ্ডব শুরু করে তারা। চুরি পর্ব সারার পর দুষ্কৃতীদের নজর পড়ে মহিলার দিকে। ৩০ বছরের ওই নির্যাতিতার দাবি অনুযায়ী, দুষ্কৃতীরা মহিলার স্বামীকে আটকে, মহিলা ও তাঁর ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঝোপের আড়ালে। সেখানে ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর চোখের সামনে এঁকে এঁকে ধর্ষণ করে মহিলাকে। চিৎকার করলে ছেলেকে খুন করার হুমকি দেয়।

চুরি পর্ব সারার পর দুষ্কৃতীদের নজর পড়ে মহিলার দিকে। ৩০ বছরের ওই নির্যাতিতার দাবি অনুযায়ী, দুষ্কৃতীরা মহিলার স্বামীকে আটকে, মহিলা ও তাঁর ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঝোপের আড়ালে।

ভয়ংকর এই ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ধর্ষণের এফআইআর দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। শীঘ্রই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। চোখের সামনে মায়ের সঙ্গে এই ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েছে কিশোর।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে বিহারের বেগুসরাইতে বাড়িতে ঢুকে স্বামীর সামনেই মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার সেই একই ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ধর্ষণের পাশাপাশি ওই আদিবাসী মহিলার উপর নারকীয় নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement