shono
Advertisement

লাগাতার ৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, ধৃত ট্রাকচালক

একটানা পাঁচ বছর ধরে মেয়েকে ধর্ষণ। The post লাগাতার ৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, ধৃত ট্রাকচালক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Apr 26, 2017Updated: 12:55 PM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর ধরে লাগাতার মেয়েকে ধর্ষণের অভিযোগে ৬৩ বছরের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল ভদোদরার মকরপুরা থানার পুলিশ।

Advertisement

পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জানিয়েছেন, ১৯ বছরের নিগৃহীতার অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে তাঁর অভিযোগে নিগৃহীতা জানিয়েছেন, ১৪ বছর বয়স থেকে বাবা প্রায় প্রতিদিন তাঁকে ধর্ষণ করে।

কিন্তু বাবার ভয়ে কাউকে সে কথা জানাতে পারেনি ওই যুবতী। সম্প্রতি পেটে প্রবল ব্যথা নিয়ে ওই যুবতীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর মা। তখনই ধরা পড়ে, ওই যুবতী গর্ভবতী। মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সব কথা বলে ফেলেন নিগৃহীতা। বলেন, বাবা তাঁকে প্রায় রোজ রাতেই ধর্ষণ করত। ওই যুবতীর মা’ই তাঁকে নিয়ে পুলিশের কাছে যান ও গোটা ঘটনার কথা খুলে বলেন পুলিশকে।

অভিযোগ পেয়ে পুলিশ পেশায় ট্রাকচালক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) এফ ধারায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

The post লাগাতার ৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, ধৃত ট্রাকচালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement