shono
Advertisement

Breaking News

Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২

কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল?
Published By: Subhodeep MullickPosted: 08:38 PM Jun 02, 2025Updated: 08:38 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মৃত কমপক্ষে ২ জন। আহত আরও ৫। শুরু হয়েছে উদ্ধারকাজ। বানি-বাসোহিল রোডে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের আধিকারিকরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে চারচাকা গাড়িটি শ্রীনগর থেকে রওনা দিয়েছিল। বানি-বাসোহিল রোডে কাছে পাহাড়ি রাস্তায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতাল ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে।

পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক মহিলা-সহ আরও ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কথুয়ার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি।
  • মৃত কমপক্ষে ২ জন।
  • আহত আরও ৫।
Advertisement