shono
Advertisement
Celina Jaitly

'ক্লিভেজ' প্রদর্শনই আসল? রাখির ফ্যাশনে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ সেলিনা জেটলির বিরুদ্ধে

কৃতী শ্যাননের পর রাখির সাজপোশাক নিয়ে বিতর্কে সেলিনা জেটলি। অভিনেত্রীকে পোশাকবিধির পাঠ 'সংস্কারি' নেটপাড়ার।
Published By: Sandipta BhanjaPosted: 09:31 AM Aug 29, 2026Updated: 09:31 AM Aug 29, 2026

সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওয় ব্রালেটে ধরা দিয়ে 'সংস্কারি' নেটপাড়ার চক্ষুশূল হয়েছিলেন কৃতী শ্যানন। রাজনৈতিকমহলেও টিপ্পনি শুরু হয়েছিল। বিতর্কের ঠেলায় সেই বিজ্ঞাপনী ভিডিও তুলে নেওয়া হয়। 'অন্তর্বাস পরে কেন ভাইকে রাখি পরাচ্ছ?'– এমন কটুক্তিও শুনতে হয়েছে অভিনেত্রীকে। এবার রাখির সাজপোশাক নিয়ে বিতর্কে সেলিনা জেটলি। ব্লাউজের ফাঁক থেকে বক্ষবিভাজিকা উঁকি দেওয়ায় হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

Advertisement

সেলিনা জেটলি


রাখিবন্ধন উৎসবের আবহে সোশাল পাড়ায় সেলিনা জেটলির এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যায়, ফুলেল প্রিন্টের শাড়ি পরে কচিকাচাদের হাতে রাখি বাঁধছেন অভিনেত্রী। কিন্তু নেটপাড়ার নজর পড়ে সেলিনার ব্লাউজের দিকে। যেখানে ডিপকাট নেক ব্লাউজের ফাঁক থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই রে রে করে উঠেছে নেটভুবনের একাংশ। তাঁদের দাবি, 'রাখির মতো পবিত্র উৎসবে এহেন পোশাক পরে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন সেলিনা।' কারও মন্তব্য, 'কৃতীর মতো সেলিনাও খোলামেলা পোশাক পরে রাখি উদযাপন করছেন। এটা হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা।' কারও বা কটাক্ষ, 'বলিউডকে শোধরানো অসম্ভব!' ট্রোলের রেশ অবশ্য এখানেই থামেনি।

"বিতর্ক যখন ইতিমধ্যেই এতটা চরমে পৌঁছেছে, তখন বলিউড কেন বারবার একই ভুল করে চলেছে? উৎসব উদযাপন করা ভালো, কিন্তু হিন্দু উৎসবের ঐতিহ্য ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও জরুরি।"

'সংস্কারি' নেটপাড়ার আরেকাংশ কৃতী শ্যাননের সাম্প্রতিক বিজ্ঞাপনী বিতর্কের কথা মনে করিয়েও সেলিনা জেটলিকে পোশাকবিধির পাঠ দিয়েছেন। তাঁদের কথায়, "বিতর্ক যখন ইতিমধ্যেই এতটা চরমে পৌঁছেছে, তখন বলিউড কেন বারবার একই ভুল করে চলেছে? উৎসব উদযাপন করা ভালো, কিন্তু হিন্দু উৎসবের ঐতিহ্য ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও জরুরি।" কারও বা কটাক্ষ, 'উনি হয়তো রোজকার জীবনেও এহেন পোশাকই পরেন। বলিউডের কিছু নিম্নমানের সদস্য যেন হিন্দু উৎসবকে উপহাস করার পণ করেছে।' এহেন নানা কটাক্ষবাণের ভিড় সোশাল পাড়ায়। যদিও বিতর্কের আবহে 'টুঁ' শব্দটি করেননি সেলিনা জেটলি। ১৪ বছরের তিক্ত দাম্পত্যে সবে ইতি টেনেছেন। এমন আবহে সাজপোশাকের জন্য নেটভুবনের রোষানলে পড়তে হল তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement