shono
Advertisement
BrahMos

ভারতের ব্রহ্মস, আকাশতীর কিনবে আমিরশাহী! মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই বাড়ছে সামরিক সহায়তা

রুশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। যে কোনও টার্গেটে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত হামলা চালাতে পারে।
Published By: Amit Kumar DasPosted: 06:04 PM Jun 22, 2026Updated: 07:15 PM Jun 22, 2026

বিশ্বজুড়ে বেড়েই চলেছে ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের চাহিদা। অপারেশন সিঁদুরে 'ব্রহ্মতেজ' দেখার পর এই সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার চুক্তি করেছিল ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের মার খেয়ে এবার ব্রহ্মসে ঝুঁকল মধ্যপ্রাচ্যও। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র কিনতে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরশাহী। শুধু ব্রহ্মস নয়, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশতীর কিনতে চলেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা রয়টর্সের রিপোর্ট অনুযায়ী, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে এই ইস্যুতে প্রতিরক্ষা আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেও ফেলা হয়েছে বলে খবর। রুশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। যে কোনও টার্গেটে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত হামলা চালাতে পারে। যেহেতু যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্রটি তৈরি ফলে এটি রপ্তানির জন্য রাশিয়ার অনুমোদনের প্রয়োজন। তবে সেখান থেকে কোনও বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যপ্রাচ্যে পাড়ি দিতে পারে ভারতের ব্রহ্মস ও আকাশ।

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে এই ইস্যুতে প্রতিরক্ষা আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেও ফেলা হয়েছে বলে খবর।

এই সামরিক চুক্তি প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান ও ইজরায়েলের যুদ্ধের জেরে বারুদের স্তূপের উপর ছিল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের একের পর এক হামলায় বিপুল ক্ষতির মুখে পড়ে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি। এই পরিস্থিতিতে আমেরিকার ভরসায় না থেকে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর হয়ে উঠল আমিরশাহী। যার জেরেই ব্রহ্মসের পাশাপাশি ভারতের তৈরি স্বদেশী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশতীর কিনতে আগ্রহ প্রকাশ করল মধ্যপ্রাচ্যের দেশ। ভারতীয় সেনাবাহিনী এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) যৌথভাবে তৈরি করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে সময় যত গড়াচ্ছে ভারতের প্রতিরক্ষা সামগ্রীর চাহিদা ক্রমশ বাড়ছে গোটা বিশ্বে। সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে ৫,৮০০ কোটি টাকার ব্রহ্মস চুক্তি হয়েছে ভারতের। ২০২২ সালে ফিলিপিন্সও কিনেছে ভারতের ব্রহ্মোস প্রযুক্তি। সেই সময়ে এই চুক্তির অঙ্ক ছিল ৩.৫ হাজার কোটি টাকা। ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে। এবার সেই তালিকায় যুক্ত হল মধ্যপ্রাচ্যের আমিরশাহী।

রিপোর্ট বলছে, বিগত কয়েক বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি প্রতিরক্ষা রপ্তানি প্রায় ৪ বিলিয়ন ডলারে (৩৮,০০০ কোটি টাকা) পৌঁছেছে। এই মুহূর্তে ভারত ১০০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকা, ফ্রান্স ও আর্মেনিয়া। সরকার ২০২৯-৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটির প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement