shono
Advertisement

Breaking News

Umar Khalid

উমর খালিদের প্রশংসায় পঞ্চমুখ! 'আরশোলা' নেতার পোস্ট প্রকাশ্যে এনে তোপ বিজেপির

Saurabh Das: সৌরভের পুরনো এক সোশাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এনেছেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। যেখানে উমর খালিদের সঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সৌরভকে।
Published By: Amit Kumar DasPosted: 02:24 PM Jul 29, 2026Updated: 04:01 PM Jul 29, 2026

দিল্লি দাঙ্গায় উসকানির অভিযোগে জেলবন্দি উমর খালিদের সঙ্গে 'আরশোলা' যোগ! ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে উমরের যোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সৌরভের পুরনো এক সোশাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এনেছেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। যেখানে উমর খালিদের সঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সৌরভকে। পোস্টে জেলবন্দি উমরকে অত্যন্ত সাহসী যুবক বলে প্রশংসা করেছেন সিজেপি নেতা।

Advertisement

বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের শেয়ার করা সেই পোস্টে উমরের (Umar Khalid) সঙ্গে নিজের ছবি শেয়ার করে সৌরভের (Saurav Das) লিখেছেন, 'অত্যন্ত সাহসী উমর খালিদের সঙ্গে দেখা। তুচ্ছ ও মিথ্যা মামলায় তিনি ৫ বছর ধরে জেলবন্দি। দেশের বিচার ব্যবস্থার গায়ে এই কালো দাগ সারা জীবনের জন্য থেকে যাবে। তাঁর মাথানত না করার মানসিকতা তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়।'

সোশাল মিডিয়ায় সৌরভের সেই বার্তা তুলে ধরে কারও নাম না করেই বিজেপি নেতা পড়ুয়া ও অভিভাবকদের বিচক্ষণ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'যারা প্রকৃত পড়ুয়া এবং তাদের অভিভাবক, যারা ন্যায্য দাবির জন্য লড়াই করছেন তাঁদের এই ছবি ও বার্তাটি দেখা উচিত। এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন আপনারা কাকে সমর্থন করছেন।' চন্দ্রশেখর আরও লেখেন, 'কোনও হিংসাত্মক আন্দোলন বরদাস্ত করা হবে না। যে বা যারা এই দেশ, গণতন্ত্র বা অখণ্ডতাকে খুন্ন করার চেষ্টা করবে অবশ্যই তাদের বিরোধিতা করতে হবে।'

উল্লেখ্য, রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। তার পর থেকেই জেলবন্দি রয়েছেন উমর খালিদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement