shono
Advertisement
Chirag Paswan

'শীঘ্রই খুন হবেন', এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি 'জঙ্গি'দের, প্রাণ বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

গত কয়েক দিন ধরে সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করছেন ওই মন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 08:55 PM Sep 01, 2026Updated: 09:42 PM Sep 01, 2026

গত কয়েক দিন ধরে লাগাতার তফসিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষণের পক্ষে সওয়াল করছেন তিনি। এমনকী সংরক্ষণ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভারই আরেক সদস্য জিতন রাম মাঝির সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন। এবার সেই চিরাগ পাসওয়ানকে (Chirag Paswan) খুনের হুমকি দিল 'জঙ্গি'রা। চিরাগের দপ্তরের দাবি, মন্ত্রীকে খুনের হুমকি দিয়ে একটি চিঠি এসেছে তাঁর দপ্তরে।

Advertisement

চিরাগের দপ্তরে আসা চিঠিতে দু'টি ফোন নম্বর রয়েছে। সেই সঙ্গে হুমকি বার্তা, 'দ্রুত তোমাকে নৃশংস জঙ্গিরা খুন করবে।' কে বা কারা ওই চিঠি পাঠিয়েছে সেটা স্পষ্ট নয়। চিঠিটি পাওয়ামাত্রই সেটি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন চিরাগ পাসওয়ানের অতিরিক্ত ব্যক্তিগত সচিব। তাঁর দাবি, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং অবিলম্বে চিরাগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই একই চিঠি গিয়েছে বিহার সরকারের কাছেও।

চিরাগ পাসওয়ান। ফাইল ছবি।

এমনিতে চিরাগ পাসওয়ান গোটা দেশে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। দেশের যে কোনও প্রান্তে তাঁর সঙ্গে অন্তত ৪ জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকেন। কিন্তু তাতেও স্বস্তিতে নেই তিনি। চিরাগের দপ্তর আরও কড়া নিরাপত্তা চাইছে।

চিরাগ গত কয়েক দিন লাগাতার সংরক্ষণের পক্ষে সুর চড়াচ্ছেন। দিল্লির যন্তর মন্তরে কোটা বিরোধী আন্দোলন যতই জোরালো হোক কোনওভাবেই সংরক্ষণ বন্ধ করা হবে না। বলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, বলছেন, “সংরক্ষণ দয়া নয়। পিছিয়ে পড়াদের অধিকার। তাই কেউ চাইলেই সেটা বন্ধ করা যায় না।” আজকের দিনে এসেও যে সংরক্ষণ সামাজিক সাম্যের জন্য ভীষণ জরুরি, সেটাও স্পষ্ট করে দিয়েছেন চিরাগ। এমনকী চিরাগ আরেক মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে সরাসরি সংঘাতেও জড়ান। তারপরই খুনের হুমকি পেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement