shono
Advertisement
Ravneet Singh Bittu

একদিনের ব্যবধানে দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা, মন্ত্রিসভায় রদবদল কি সময়ের অপেক্ষা?

শুক্রবারই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।
Published By: Subhajit MandalPosted: 02:13 PM Jul 25, 2026Updated: 03:01 PM Jul 25, 2026

তৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্তির পরই দেশজুড়ে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বিরাট বদল করতে চলেছে বিজেপি। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে হয়তো সেই রদবদল সাময়িকভাবে পিছিয়েছে। কিন্তু বিক্ষোভ পর্ব মেটাতে পারলেই সরকার যে ফের মন্ত্রিসভার রদবদলে নজর দেবে সেটা স্পষ্ট হয়ে গেল আরও দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফায়।

Advertisement

শুক্রবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। একসময় কংগ্রেসে ছিলেন বিট্টু। বিজেপিতে যোগ দিয়ে তিনি ২০২৪ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। জিততে পারেননি। তবে তাঁর আগেই তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল গেরুয়া শিবির। বিট্টুর রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে। তাঁকে নতুন করে রাজ্য রাজ্যসভায় পাঠানো হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রবনীত।

আসলে তাঁকে কেন্দ্র থেকে সরিয়ে পাঞ্জাবের রাজনীতিতে মন দিতে বলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও খবর। মূলত তাঁকে সামনে রেখেই লড়তে চায় গেরুয়া শিবির। চমকপ্রদ বিষয় হল ঠিক একমাস আগে আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন। তাঁরও রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছিল। তাঁকেও কেরলের স্থানীয় রাজনীতিতে মন দেওয়া হয়েছে। শনিবার পড়ুয়াদের চাপে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানও। 

এই মন্ত্রীদের ইস্তফাতে একটা জিনিস স্পষ্ট, দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। একাধিক মন্ত্রীর ভূমিকা আতস কাচের নিচে। তাঁদের ইস্তফা দিতে বলা হবে। কিছু মন্ত্রীকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে। কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশে রাষ্ট্রদূতের।  এখন প্রশ্ন হল, পরপর এই মন্ত্রীদের ইস্তফার পর যে শূন্যস্থান তৈরি হচ্ছে, সেগুলিতে কারা আসবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement