সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে অতর্কিতে হানা দিয়ে মহিলাদের চুলের বিনুনি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কে একাজ করছে? কেনই বা করছে? কিছুই বোঝা যাচ্ছে না। আর এই ‘বেণীসংহার’-এর ঘটনায় এখন রীতিমতো আতঙ্কে কাঁপছে গোটা উত্তর ভারত। আতঙ্ক এতটাই, যে দিন কয়েক আগেই আগ্রায় চুল কেটে নেওয়ার গুজবে এক বৃদ্ধাকে পিটিয়ে মেরে ফেলতেও দ্বিধা করেননি গ্রামবাসীরা। আর আতঙ্কের আবহেই নিজের আখের গোছাতেও ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা লারু গ্রামে় এক লক্ষ টাকা ক্ষতিপূরণের লোভে ১৭ বছরের কিশোরীর চুল কেটে নিল তাঁর পরিবারের লোকেরাই। পুলিশি জেরার মুখে নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন তাঁরা।
[চুল কেটে নেওয়ার গুজব, আগ্রায় গণপিটুনিতে মৃত্যু বৃদ্ধার]
জানা গিয়েছে, প্রথমে তাঁদের পরিবারের মেয়েরও চুল কেটে নেওয়া হয়েছে বলে হইচই শুরু করেন পরিবারের লোকেরা। অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভরতিও করা দেওয়া হয়। কিন্তু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, ওই কিশোরীর কোনও মানসিক আঘাত বা শক লাগেনি। দিব্যি সুস্থ আছে সে। আর তাতেই সন্দেহ হয় পুলিশের। ওই কিশোরীর পরিবারের সদস্যদের জেরা করতে শুরু করেন পুলিশকর্মীরা। তাতেই আসল ঘটনা জানা যায়। পুলিশ সূত্রে খবর, জেরায় ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শুনেছিলেন, চুল কেটে ঘটনায় আক্রান্তদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই ক্ষতিপূরণের টাকা পেতেই ঘরের মেয়ে চুল নিজেরাই কেটে ফেলছে তাঁরা।
[মাত্র দু’ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেলেন অ্যাসিড আক্রান্ত!]
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পশ্চিম উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা বছর সতেরোর এক কিশোরী দাবি করে, সে যখন ঘুমিয়ে ছিল, তখন তার বিনুনি কেটে নেওয়া হয়। ঘটনায় স্থানীয় গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের পাঁচ থেকে ছ’টি এই রকম ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। বস্তুত, চুল কাটা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
[রায় ঘোষণায় বিলম্ব হওয়ায় বিচারপ্রার্থীর কাছে ক্ষমা চাইল আদালত]
The post লক্ষ টাকা ক্ষতিপূরণের লোভে কিশোরীর চুল কেটে নিল পরিজনরাই! appeared first on Sangbad Pratidin.
