shono
Advertisement

রাতের অন্ধকারে দুই বোনের গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

কেন এই নৃশংসতা? The post রাতের অন্ধকারে দুই বোনের গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM Aug 12, 2017Updated: 05:38 AM Aug 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুমৃত্যুর ঘটনায় শুক্রবার রাত থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। এর মধ্যেই একই পরিবারের দুই মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হল যোগীর রাজ্যে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলির নবাবগঞ্জ এলাকায়। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৮ বছরের গুলশন ও ১৭ বছরের ফিজা। অভিযোগের তির অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে ওই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Advertisement

[প্রায় ৫০,০০০ দর্শকের আপত্তি, বন্ধ হতে পারে এই সিরিয়াল]

জানা গিয়েছে, শুক্রবার রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখনই নবাবগঞ্জের ওই বাড়িটিতে দরজা ভেঙে ঢোকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এরপরই সময় নষ্ট না করে ঘুমিয়ে থাকা দুই বোন গুলশন ও ফিজার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপরই দুই বোনের চিৎকার শুনে ছুটে আসে বাড়ির লোক এবং পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই ওই দুই কিশোরীকে উদ্ধার করে ভরতি করেন পার্শ্ববর্তী হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ বছর বয়সি গুলশনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল ফিজা। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জানায়, ‘রাতে আমরা একই বিছানায় শুয়ে ছিলাম। তখনই কয়েকজন মিলে আমার এবং দিদির গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ওরা কারা আমরা জানি না। ঠিক মতো মুখগুলিও দেখতে পাইনি।’ ওই কিশোরীদের মা’র মুখেও একই কথা। তিনিও জানিয়েছেন, কারা এই ঘৃণ্য কাজ করেছে, তা তিনি বুঝতে পারছেন না। বলেন, ‘আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। কারা, কেন এই কাজ করেছে সেটা জানি না।’

[গণতান্ত্রিক দেশে ফ্যাসিস্ট মতবাদ চাপিয়ে দেওয়া চলে না: বিদিতা]

ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতীদের নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে তল্লাশিও শুরু করছে পুলিশ। গঠন করা হয়েছে বিশেষ দলও।

[শরীরে পেঁচিয়ে হাই ভোল্টের তার, তারপর কী হল?]

The post রাতের অন্ধকারে দুই বোনের গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার