shono
Advertisement

মদের নেশায় চুর, ২ বছরের সৎ মেয়েকে পিটিয়ে মারল বাবা!

পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
Posted: 03:38 PM Nov 10, 2023Updated: 03:38 PM Nov 10, 2023

সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক: মদ্যপ এক যুবক নেশার ঘোরে পিটিয়ে মারল নিজের একরত্তি সৎ মেয়েকে। নেশা করে এসে সে তার স্ত্রীকে মারধর শুরু করেছিল। সেই সঙ্গে স্ত্রীর আগের পক্ষের দুই ছোট্ট মেয়েকেও মারধর করে অভিযুক্ত মুন্না। তাতেই মৃত্যু হয় ২ বছরের শিশুর। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই পুলিশ মুন্নাকে গ্রেপ্তার করেছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, যোগীরাজ্যের হায়াত নগর অঞ্চলের বাসিন্দা মুন্নার সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় শায়েস্তা বেগমের। শায়েস্তার আগের পক্ষের দুই সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন, মন্নতের বয়স ২ বছর। অন্যজন মান্তাসার বয়স সাড়ে তিন। এই দুই একরত্তিও শায়েস্তার সঙ্গে মুন্নার বাড়িতে থাকত।

[আরও পড়ুন: ‘গাজা দখল বা শাসন উদ্দেশ্য নয়’, দাবি করেও সংঘর্ষবিরতির প্রস্তাব খারিজ নেতানিয়াহুর!]

বৃহস্পতিবার রাতে নেশা করেই বাড়ি ফিরেছিল মুন্না। পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। অভিযোগ, এর পরই সে মারধর শুরু করে বাড়ির সব সদস্যকে। আর তাতেই মৃত্যু হয় ২ বছরের মন্নতের। মান্তাসা ও শায়েস্তা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই চোট গুরুতর, জানাচ্ছে পুলিশ। তাঁদের মোরাদাবাদে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। মন্নতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ল্যামিনেশন পেপার কেনারও পয়সা নেই পাকিস্তানের! মিলছে না পাসপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement