shono
Advertisement
Uttar Pradesh Heatwave

৫ দিনে ৮০৫৬ মৃত্যু! তাপপ্রবাহে ভয়ংকর পরিস্থিতি উত্তরপ্রদেশে, আতঙ্কিত বিশেষজ্ঞরা

আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান নিয়েও।
Published By: Biswadip DeyPosted: 04:55 PM Jun 03, 2026Updated: 06:39 PM Jun 03, 2026

মাত্র ৫ দিনে ৮ হাজার ৫৬ জনের মৃত্যু! শুনলেই বুক কেঁপে ওঠে। কিন্তু এটাই বাস্তব হতে পারে উত্তরপ্রদেশে! যদি তাপপ্রবাহ পাঁচদিন ধরে চলে, তাহলে এই বিপুল সংখ্যক প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা।

Advertisement

সাম্প্রতিক অতীতে তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রকোপে তাপপ্রবাহ ঘনঘন কামড় বসাতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতেই বিশেষজ্ঞরা উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে এহেন উদ্বেগ প্রকাশ করছেন। কিন্তু কীসের ভিত্তিতে এমন আশঙ্কা করছেন তাঁরা? এক্ষেত্রে তাঁরা মাথায় রেখেছেন ২০২৪ সালের তাপপ্রবাহের পরিসংখ্যান। সেবছর তাপমাত্রা সব রেকর্ড ভেঙে দিয়েছিল। কেবল উত্তরপ্রদেশেই নয়, বলা যায় গোটা পৃথিবীতে।

এদিকে একই ভাবে আশঙ্কার মেঘ ঘন হয়েছে বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান নিয়েও। বিহারে ৩ হাজার ৬১৫ জনের মৃত্যু হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একই ভাবে বাকি দুই রাজ্যে যথাক্রমে মৃত্যু হতে পারে ২ হাজার ৯৬৪ এবং ২ হাজার ৬৬৪ জনের। সব ক্ষেত্রেই ওই রাজ্যগুলির সাম্প্রতিক অতীতে তাপপ্রবাহে হওয়া মৃত্যু, জনঘনত্বের হিসেব ইত্যাদি দিকে নজর রাখা হয়েছে। বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে এমন দীর্ঘ তাপপ্রবাহে মারা যেতে পারেন ৩০ হাজার মানুষ। এর মধ্যে কেবল উত্তরপ্রদেশেই মৃত্যু হতে পারে ৮ হাজার মানুষের। কেন সেরাজ্যের পরিস্থিতি নিয়ে এতটা উদ্বেগ? আসলে যোগীরাজ্যই দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য। সাধারণ পরিস্থিতিতেও এখানেই মৃত্যুহার সবচেয়ে বেশি।

উল্লেখ্য, বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানগুলি কেবল প্রাথমিক অনুমান মাত্র। বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এর কারণ হল, এই সমীক্ষাটি শহরগুলোর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের একটি বিশাল জনগোষ্ঠী গ্রামে বাস করে। গ্রামীণ এলাকার মানুষ (যেমন কৃষক ও শ্রমিক) প্রখর রোদের নিচে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন। অথচ তাপ থেকে নিজেদের রক্ষা করার উপায় তাঁদের কাছে কম থাকে। তাই, গ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement